কিশোরগঞ্জের মিঠামইনে রান্না করতে গিয়ে দুটি বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের গিরিসপুর এলাকায় নূরু মিয়ার বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
মিঠামইন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাইফুল ইসলাম ঘটনাস্থল থেকে বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাতে ইউএনও জানান, একটি ঘরে রান্না করার সময় আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। পরে আগুন পাশের আরেকটি বসতবাড়িতে ছড়িয়ে পড়ে।
ইউএনও আরও জানান, আগুন নিয়ন্ত্রণে মিঠামইন, ইটনা ও অষ্টগ্রাম ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে। তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে আসার পর ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।
টিআই