ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
সিরাজগঞ্জে নৌকাবাইচ চলাকালে দুই নৌকার মাঝিদের সংঘর্ষ, আহত ৩০
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ১১:১০ পিএম
X
Advertisement

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় করতোয়া নদীতে পানসি নৌকাবাইচ চলাকালে দুই নৌকার বাইছালদের (মাঝি) মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের প্রায় ৩০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে উপজেলার সোনতলা এলাকায় করতোয়া নদীতে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও আয়োজক সূত্রে জানা যায়, নৌকাবাইচে অংশ নেওয়া সোনতলা সোনাবাজু একতা এক্সপ্রেস ও বংকিরোট নবশক্তি ফাইটার নামের দুটি নৌকার বাইছালদের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে দুই নৌকার মাঝি ও সঙ্গে থাকা লোকজনের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও মারামারির ঘটনা ঘটে। এতে প্রায় ৩০ জন আহত হন।

বিষয়টি নিশ্চিত করে নৌকাবাইচ আয়োজক কমিটির সদস্য ইউসুফ বলেন, ‘দুই নৌকার বাইছালদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।’
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement