ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
কেসিসির উপকারভোগীদের মাঝে কম্পিউটার, সেলাই মেশিন ও ফুডকার্ট বিতরণ
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ৮:৪৪ পিএম
X
Advertisement

খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) তত্ত্বাবধানে পরিচালিত ‘লাইভলিহুড সাপোর্ট ফর আরবান পুওর কমিউনিটিস ইন বাংলাদেশ’ প্রকল্পের আওতায় নগরীর দরিদ্র ও নিম্নআয়ের মানুষের মধ্যে কম্পিউটার সেট, সেলাই মেশিন ও ফুডকার্ট বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সকালে নগরীর ৭ নম্বর ঘাট এলাকার সেলফি পার্কে আয়োজিত অনুষ্ঠানে প্রকল্পভুক্ত সদস্যদের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টিভেন রড্রিগেস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে এসব সামগ্রী তুলে দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে স্টিভেন রড্রিগেস দক্ষিণাঞ্চলের বিভিন্ন উপজেলা সরেজমিন পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি বলেন, এ অঞ্চলের মানুষের জীবনযাত্রার নানা চ্যালেঞ্জ তিনি কাছ থেকে দেখেছেন। জলবায়ু পরিবর্তনের প্রভাবে জলাবদ্ধতা, সুপেয় পানির সংকট, স্যানিটেশন সমস্যা ও কর্মসংস্থানের অভাবে অনেক মানুষ কঠিন পরিস্থিতির মধ্যে জীবনযাপন করছেন। তবে এসব প্রতিকূলতার মধ্যেও একে অপরকে সহযোগিতা করার মানসিকতা প্রশংসনীয় বলে উল্লেখ করেন তিনি।

বিতরণ করা সামগ্রী যথাযথভাবে কাজে লাগিয়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং নিজেদের ভবিষ্যৎ গড়ে তোলার জন্য উপকারভোগীদের প্রতি আহ্বান জানান স্টিভেন রড্রিগেস। তিনি বলেন, ভবিষ্যতেও ইউএনডিপি তাদের পাশে থাকবে।

দরিদ্র পরিবারের আয় বৃদ্ধি, আত্মকর্মসংস্থান সৃষ্টি ও জীবনযাত্রার মানোন্নয়নের লক্ষ্যে ইউএনডিপির কারিগরি সহায়তায় গ্লোবাল ডেভেলপমেন্ট ফান্ড (জিডিএফ) ও চায়না ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কো-অপারেশন এজেন্সি (সিডকা)-এর আর্থিক সহায়তায় এসব সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে মহানগরীর ১৭টি ওয়ার্ডের ১৯টি কমিউনিটি ডেভেলপমেন্ট কমিটির (সিডিসি) সদস্যদের মধ্যে ১০ জনকে কম্পিউটার সেট, ১০ জনকে সেলাই মেশিন এবং ১০ জনকে ফুডকার্ট দেওয়া হয়।

অনুষ্ঠানে কেসিসির চিফ প্লানিং অফিসার আবির উল জব্বার, ঢাকাস্থ ইউএনডিপির সিনিয়র প্রোগ্রাম স্পেশালিস্ট তানভীর মাহমুদ, ইন্টারন্যাশনাল প্রজেক্ট ম্যানেজার যোগেশ প্রাধানাং এবং প্রজেক্ট অ্যানালিস্ট এস এম আবদুল্লাহ আল মাসুম বক্তব্য দেন।

এ ছাড়া সিডিসি ক্লাস্টার লিডার রোকাইয়া খলিফা ও উপকারভোগীদের পক্ষে সালেহা বেগম বক্তব্য দেন। অনুষ্ঠানে কেসিসির ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা, প্রকল্পসংশ্লিষ্টরা এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

এসএস/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement