ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
নাটোরে ‘কুফরি কালাম’-এর অপবাদে তিন নারীকে জুতার মালা পরিয়ে ঘোরানোর অভিযোগ
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ১২:৪৩ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

নাটোরের গুরুদাসপুরে কালো জাদু বা ‘কুফরি কালাম’ করার অপবাদ দিয়ে দুই মধ্যবয়সী নারী ও এক তরুণীকে বাড়ি থেকে তুলে এনে মারধর এবং গলায় জুতার মালা পরিয়ে সড়কে ঘোরানোর অভিযোগ উঠেছে। এ সময় তাদের কাছ থেকে জোরপূর্বক ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ারও অভিযোগ রয়েছে।

অভিযোগ, ইয়ারুল ইসলাম ও গুরুদাসপুর উপজেলা যুবদলের সদস্য জিয়াউর রহমান জিয়ার নেতৃত্বে ওই তিন নারীকে বাড়ি থেকে তুলে নেওয়া হয়। পরে তাদের ওপর নির্যাতন চালিয়ে গলায় জুতার মালা পরিয়ে প্রকাশ্যে সড়কে ঘোরানো হয়।

ইয়ারুল ইসলামের দাবি, ওই নারীরা কবিরাজের মাধ্যমে তার মেয়েকে ‘বান’ মেরেছেন। এ ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগও দিয়েছেন। তবে নারীদের জুতার মালা পরিয়ে ঘোরানোর অভিযোগের বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হান্নান বলেন, নারীদের জুতার মালা পরিয়ে ঘোরানোর বিষয়ে থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনা তৈরি করেছে। কুসংস্কার বা অপবাদকে কেন্দ্র করে কাউকে প্রকাশ্যে অপমান ও নির্যাতনের ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।

  এফএস 
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement