ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ছাগলের গাছের পাতা খাওয়াকে কেন্দ্র করে ঘুষিতে বৃদ্ধের মৃত্যু
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ৫:৩০ পিএম
প্রতীকী ছবি
X
Advertisement

প্রতীকী ছবি

নওগাঁর আত্রাইয়ে ছাগলের শিমগাছের পাতা খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের কিলঘুষিতে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার (৫ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার পাঁচুপুর ইউনিয়নের মধুগুড়নই গ্রামে এ ঘটনা ঘটে।

আত্রাই থানা-পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ওই গ্রামের মিম মণ্ডলের ছাগল প্রতিবেশী ইয়াছিন মণ্ডলের (৭৫) শিমগাছের পাতা খাওয়াকে কেন্দ্র করে দুজনের মধ্যে বাক্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে মিম মণ্ডল (২০) ইয়াছিন মণ্ডলকে উপর্যুপরি কিলঘুষি মারতে থাকেন।

নিহত ইয়াছিনের পুত্রবধূ সমাপ্তি বেগম জানান, শ্বশুরের চিৎকার শুনে বাড়ি থেকে বের হয়ে দেখেন, মিম তাঁকে কিলঘুষি মারছেন। একপর্যায়ে শ্বশুর মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়দের সহায়তায় তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লাশের ময়নাতদন্ত ও এ ঘটনায় মামলা করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

টিএস/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement