ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
বিশ্ব বসতি দিবসে নারায়ণগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ২:৩৭ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

‘সার্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে বিশ্ব বসতি দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে গৃহায়ণ ও গণপূর্ত অধিদপ্তরের আয়োজনে নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ, জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগ নারায়ণগঞ্জের সহযোগিতায় এ কর্মসূচি পালিত হয়। জেলা প্রশাসকের কার্যালয় থেকে বের হওয়া র‍্যালিটি সার্কিট হাউজ এলাকা প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মো. রায়হান কবিরের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীব। এছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাঈমা ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. সোহেল রানা এবং গৃহায়ণ ও গণপূর্ত অধিদপ্তর নারায়ণগঞ্জের নির্বাহী প্রকৌশলী হারুনর রশীদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সভায় বক্তারা সবার জন্য নিরাপদ, সাশ্রয়ী ও টেকসই আবাসন নিশ্চিত করার পাশাপাশি পরিকল্পিত নগরায়ণের ওপর গুরুত্বারোপ করেন।

নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীব বলেন, পরিকল্পিত নগরায়ণ নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার কোনো বিকল্প নেই।

জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, সবার জন্য নিরাপদ ও মানসম্মত আবাসন নিশ্চিত করতে সরকারি উদ্যোগের পাশাপাশি সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

উল্লেখ্য, প্রতি বছর অক্টোবরের প্রথম সোমবার বিশ্ব বসতি দিবস পালিত হয়। জাতিসংঘের উদ্যোগে ১৯৮৬ সাল থেকে দিবসটি পালিত হয়ে আসছে। নিরাপদ ও টেকসই আবাসন, পরিকল্পিত নগরায়ণ এবং উন্নত নগরজীবন সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি করাই দিবসটির অন্যতম লক্ষ্য।

 
 শরীফ সুমন /  এফএস  
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement