নড়াইলের কালিয়ার নড়াগাতী থানার পুটিমারী বাজার এলাকায় পুলিশের ওপর হামলা করে হাতকড়াসহ আসামি ছিনিয়ে নেওয়ার মামলায় দুই ভাইকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৬)।
গ্রেপ্তাররা হলেন মামলার প্রধান আসামি এসকেন শেখ (৩৫) ও তার ভাই নয়ন শেখ (২২)। রোববার রাত ৩টার দিকে গোপালগঞ্জের কাশিয়ানী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের নড়াগাতী থানায় হস্তান্তর করা হয়।
পুলিশ জানায়, এসকেন শেখ একটি অস্ত্র ও নয়টি মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। গত ২২ সেপ্টেম্বর তাকে গ্রেপ্তার করতে গেলে এসআই মুরাদ হোসেন ও এসআই হাসানের ওপর হামলা চালান এসকেন, তার ভাই নয়ন ও বাবা বাবলু শেখসহ কয়েকজন। একপর্যায়ে পুলিশের কাছ থেকে হাতকড়াসহ এসকেনকে ছিনিয়ে নেওয়া হয়।
হামলায় এসআই মুরাদ হোসেন আহত হন। পরে পুটিমারী ঈদগাহের সামনে থেকে ভাঙা হাতকড়াটি উদ্ধার করে পুলিশ। ঘটনার পর এসকেনসহ পরিবারের সদস্যরা আত্মগোপনে চলে যান।
নড়াগাতী থানার ওসি মো. হোসেন আলী জানান, এ ঘটনায় ২৩ জনকে আসামি করে মামলা করা হয়েছে। প্রধান আসামি এসকেন ও তার ভাই নয়নকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতে পাঠানো
এফএস