ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
জাতীয় সংসদে বৈঠক করে রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি
কার্গো এক্সপোর্টের মাধ্যমে রেলের আয় বাড়ানোর নির্দেশ
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: রবিবার, ৪ অক্টোবর, ২০২৬, ১১:৩৫ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

বাংলাদেশ থেকে কার্গো এক্সপোর্টের মাধ্যমে বাংলাদেশ রেলওয়েকে আয় বাড়ানোর সুপারিশ করা হয়েছে। একই সঙ্গে রেলখাতকে লোকসান থেকে লাভজনক খাতে উন্নীত করার নির্দেশ দিয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।


রোববার (৪ অক্টোবর) কমিটির সভাপতি মোহাম্মদ আলী আসগরের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনের স্থায়ী কমিটির কক্ষে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে এ বিষয়ে তাগিদ দেয় কমিটি।


বৈঠকে রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী ও কমিটির সদস্য শেখ রবিউল আলম, রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও কমিটির সদস্য হাবিবুর রশিদ, সদস্য  মো. আব্দুল মহিত তালুকদার, ইসরাত সুলতানা ইলেন ভূট্টো, মো. আবু সাইদ চাঁদ, মো. রবিউল আওয়াল, মু. মিজানুর রহমান, মুহাম্মদ আজীজুর রহমান এবং মো. গোলাম রব্বানী অংশগ্রহণ করেন।

বৈঠকে বাংলাদেশ রেলওয়েতে যাত্রীবাহী ক্যারেজের তুলনায় মালবাহী ক্যারেজ বৃদ্ধির মাধ্যমে রেলের আয় বৃদ্ধির জন্য রেলপথ মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া হয়েছে। 

সভাপতি তার বক্তব্যের শুরুতেই মহান মুক্তিযুদ্ধের শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। বৈঠকে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং ২০২৪ এর জুলাই গণঅভ্যুত্থানে শহীদ জুলাইযোদ্ধাদের স্মরণ এবং আহতদের প্রতি সহমর্মিতা প্রকাশ করা হয়।  


রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের কার্যক্রম সম্পর্কে বৈঠকে উপস্থাপন করা হয়। মন্ত্রণালয় রেল পরিদর্শন অধিদপ্তর এবং কনটেইনার কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড সম্পর্কিত তথ্যাদি এবং সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে রেলপথ মন্ত্রণালয়ের ১৮০ দিনের কর্মপরিকল্পনা ও বাস্তবায়ন অগ্রগতি বৈঠকে তুলে ধরা হয়। 


এসময় বাংলাদেশ রেলওয়ে রেলের বিদ্যমান ডিজিটাল পরিষেবা, স্পেসিফিকেশন অনুযায়ী লোকোমোটিভ তৈরি ও বৃদ্ধির জন্য ব্যবস্থা গ্রহণ, ট্রেনের টিকিট কালোবাজারি বন্ধে মন্ত্রণালয়ের নেওয়া পদক্ষেপ এবং পঞ্চগড়-কক্সবাজার প্রস্তাবিত রুটের অগ্রগতি সম্পর্কে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত উপস্থাপন করা হয়।


টিআই

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement