ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
পাকিস্তানে তথ্য পাচারের অভিযোগে ভারতীয় নৌসেনা সদস্য গ্রেপ্তার
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ৪ অক্টোবর, ২০২৬, ৪:৪৭ পিএম
ফাইল ছবি
X
Advertisement

ফাইল ছবি

পাকিস্তানি গোয়েন্দা চক্রের সঙ্গে যোগাযোগের মাধ্যমে গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা তথ্য পাচারের অভিযোগে ভারতের এক নৌসেনা সদস্যকে গ্রেপ্তার করেছে অন্ধ্রপ্রদেশ পুলিশের কাউন্টার ইন্টেলিজেন্স সেল। শনিবার তামিলনাড়ুর কোয়েম্বাটোরে নৌবাহিনীর প্রশিক্ষণকেন্দ্র আইএনএস অগ্রণি থেকে ৩১ বছর বয়সী প্রদীপ মুখার্জিকে গ্রেপ্তার করা হয়।

পশ্চিমবঙ্গের বাসিন্দা প্রদীপ ২০১৪ সালে ভারতীয় নৌবাহিনীতে নাবিক হিসেবে যোগ দেন। তিনি বিশাখাপত্তনমভিত্তিক ইস্টার্ন নেভাল কমান্ডের অধীনে দায়িত্ব পালন করছিলেন। প্রায় এক সপ্তাহ আগে ব্যবস্থাপনা উন্নয়নবিষয়ক একটি প্রশিক্ষণ কোর্সে অংশ নিতে তিনি আইএনএস অগ্রণিতে যান। তদন্তকারীদের দাবি, কয়েক মাস আগে সামাজিক যোগাযোগমাধ্যমে এক নারীর সঙ্গে তার পরিচয় হয়। ওই নারী পাকিস্তানি গোয়েন্দা সংস্থার সঙ্গে যুক্ত বলে তদন্তকারীদের সন্দেহ। পরে তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হলে ওই নারীর কাছে প্রদীপ সংবেদনশীল প্রতিরক্ষা তথ্য সরবরাহ করেছেন বলে অভিযোগ ওঠে।

তদন্তকারীদের বরাতে দ্য টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, প্রদীপ বিশাখাপত্তনমের নৌঘাঁটির কৌশলগত সম্পদ, নৌবহরের চলাচল এবং বিভিন্ন সামরিক কার্যক্রম-সংক্রান্ত তথ্য ওই নারীর কাছে পাঠিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। সন্দেহজনক ডিজিটাল কার্যক্রম শনাক্ত হওয়ার পর কাউন্টার ইন্টেলিজেন্স সেল তার ওপর নজরদারি শুরু করে। পরে নৌবাহিনীর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে তাকে গ্রেপ্তার করা হয়।

শনিবার সকালে কাউন্টার ইন্টেলিজেন্সের একটি দল আইএনএস অগ্রণিতে গিয়ে প্রদীপকে হেফাজতে নেয়। পরে তাকে স্থানীয় ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হলে ট্রানজিট ওয়ারেন্ট নেওয়া হয়। এরপর শনিবার সন্ধ্যায় তাকে বিজয়ওয়াড়ায় কাউন্টার ইন্টেলিজেন্সের সদর দপ্তরে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

তদন্তকারীরা এখন কী ধরনের এবং কত পরিমাণ প্রতিরক্ষা তথ্য বাইরে গেছে, তা খতিয়ে দেখছেন। ওই তথ্য পাচারের বিনিময়ে প্রদীপ কোনো অর্থ পেয়েছিলেন কি না, বিশেষ করে হাওয়ালা বা ডিজিটাল লেনদেনের মাধ্যমে অর্থ দেওয়া হয়েছিল কি না, তাও তদন্ত করা হচ্ছে। ঘটনায় আরও কেউ জড়িত কি না, সেটিও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

সূত্র: দ্য টাইমস অব ইন্ডিয়া
এসএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement