ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
তৃণমূল ছেড়ে বিজেপির প্রার্থী কোয়েল মল্লিক
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ৪ অক্টোবর, ২০২৬, ৪:৪৯ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

জনপ্রিয় বাঙালি অভিনেত্রী কোয়েল মল্লিককে পশ্চিমবঙ্গের রাজ্যসভা উপনির্বাচনে বিজেপির প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। এর আগে চলতি বছরের এপ্রিলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের টিকিটে রাজ্যসভার সাংসদ নির্বাচিত হয়েছিলেন তিনি। তবে কোনো সংসদীয় অধিবেশনে অংশ নেওয়ার আগেই জুলাই মাসে পদত্যাগ করেন কোয়েল।

এরপর তার ছেড়ে দেওয়া আসনে উপনির্বাচনের তারিখ ঘোষণা করে ভারতের নির্বাচন কমিশন। আগামী ১৬ অক্টোবর দুর্গাপূজার মহাসপ্তমীর দিন ওই আসনে ভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

প্রবীণ অভিনেতা রঞ্জিত মল্লিকের মেয়ে কোয়েল মল্লিক সাইকোলজিতে বিএসসি ডিগ্রি অর্জন করেছেন। ২০১৩ সালে তিনি অভিনেতা-প্রযোজক নিষপাল সিংকে বিয়ে করেন।

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় এই অভিনেত্রী সম্প্রতি তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন। এবার বিজেপির প্রার্থী হিসেবে ফের রাজ্যসভায় যাওয়ার প্রতিদ্বন্দ্বিতায় নামলেন তিনি।

সূত্র: হিন্দুস্তান টাইমস

-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement