ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
কিয়েভ থেকে কূটনীতিকদের সরে যেতে বললো মস্কো
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ৪ অক্টোবর, ২০২৬, ৭:০৫ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

কিয়েভ ও ইউক্রেনের অন্যান্য শহরে লক্ষ্যবস্তু করে পাল্টা হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে রাশিয়া। একই সঙ্গে ইউক্রেনের রাজধানী ছেড়ে যাওয়ার জন্য বিদেশি নাগরিক ও কূটনীতিকদের প্রতি আহ্বান জানিয়েছে দেশটি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

শনিবার এক বিবৃতিতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আমাদের দেশের বেসামরিক জনগণ ও বেসামরিক অবকাঠামোর বিরুদ্ধে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর সন্ত্রাসী কার্যক্রমের জবাবে রাশিয়ার সশস্ত্র বাহিনী কিয়েভ ও ইউক্রেনের অন্যান্য শহরের সামরিক স্থাপনায় পদ্ধতিগতভাবে লক্ষ্যভিত্তিক হামলা চালিয়ে যাচ্ছে।

৩৭ দিন পর সন্ধান মিললো নেপালের বন্যায় নিখোঁজ মালয়েশীয় নাগরিকের৩৭ দিন পর সন্ধান মিললো নেপালের বন্যায় নিখোঁজ মালয়েশীয় নাগরিকের
মন্ত্রণালয় আরও জানায়, বিদেশি নাগরিক ও কূটনৈতিক মিশনের কর্মীদের ইউক্রেনে অবস্থান বা সেখানে ভ্রমণ না করার বিষয়ে তারা আবারও সতর্ক করছে। বিবৃতিতে বলা হয়, এই সতর্কবার্তা উপেক্ষাকারীরাই যেকোনও প্রতিকূল পরিণতির দায় বহন করবে।

সম্প্রতি ইউক্রেনের রাজধানীর অবকাঠামোতে হামলা বাড়িয়েছে রাশিয়া। শনিবার আকাশ হামলায় নিপ্রো নদীর ওপর একটি সেতুতে আঘাত হানা হয়েছে। হামলা জোরদার হওয়ায় কঠিন শীতের মাস শুরুর আগে রাজধানীর ৩০ লাখ বাসিন্দার জীবনযাত্রা এলোমেলো হয়ে পড়েছে। এ সপ্তাহে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়ায় হামলার মূল্য দিচ্ছে ইউক্রেন এবং ভবিষ্যতেও দিতে হবে, কারণ মস্কোর বাহিনী সেখানে বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হানছে।

সাইরেন-বিস্ফোরণের মধ্যেই কিয়েভে পৌঁছালেন জার্মান চ্যান্সেলরসাইরেন-বিস্ফোরণের মধ্যেই কিয়েভে পৌঁছালেন জার্মান চ্যান্সেলর
সাম্প্রতিক মাসগুলোতে কৃষ্ণ সাগরে একে অপরের শস্যবাহী জাহাজে হামলা বাড়িয়েছে রাশিয়া ও ইউক্রেন উভয়ই। এদিকে রাশিয়ার তেল শোধনাগারসহ অন্যান্য প্রতিষ্ঠান ইউক্রেনের গোলাবর্ষণের মুখে পড়ছে এবং ইউক্রেনীয় ড্রোনের হামলায় রুশ সীমান্তবর্তী অঞ্চলগুলোতে বেসামরিক মানুষ নিহত হচ্ছেন। তবে বেসামরিক মানুষ কিংবা বেসামরিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু করার অভিযোগ অস্বীকার করেছে দুই পক্ষই।

টিআই
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement