মালয়েশিয়া বা সিঙ্গাপুর নয়, আগে ঢাকাকে বাসযোগ্য করার পরিকল্পনা রয়েছে সরকারের বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।
রোববার (৪ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, তার নির্বাচনী এলাকায় তীব্র গ্যাস ও পানি সংকট, বায়ুদূষণ, মাদক, ড্রেনেজ ও বর্জ্য ব্যবস্থাপনাসহ বিভিন্ন নাগরিক সমস্যা রয়েছে। এসব সমস্যা চিহ্নিত করে সমাধানের জন্য সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট বিভাগে নথি পাঠানো হয়েছে।
তিনি বলেন, ‘মালয়েশিয়া-সিঙ্গাপুর নয়, ঢাকাকে আগে বাসযোগ্য করার পরিকল্পনা রয়েছে এই সরকারের।’
এসব সমস্যা ধীরে ধীরে সমাধান হবে বলেও আশ্বাস দেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।
-টিএস