ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
এমআরটি পুলিশের নতুন ডিআইজি মোহাম্মদ হাসান বারী নূর
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: রবিবার, ৪ অক্টোবর, ২০২৬, ৬:৪০ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

মেট্রোরেলের ম্যাস র‍্যাপিড ট্রানজিট (এমআরটি) পুলিশের নতুন ডিআইজি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ডিআইজি মোহাম্মদ হাসান বারী নূরকে। সর্বশেষ তিনি সিআইডির ডিআইজি হিসেবে কর্মরত ছিলেন।

রোববার (৪ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই দায়িত্ব দেওয়া হয়।

পুলিশ বিভাগে ডিআইজি হাসান বারী নূর একজন সজ্জন, পেশাদার, দক্ষ, জনবান্ধন ও দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে পরিচিত বলে জানা গেছে।

২০তম বিসিএস ব্যাচের এই পুলিশ কর্মকর্তা ২০০১ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। এরপর তিনি বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, খুলনা, ঢাকা, টাঙ্গাইল, চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলায় দায়িত্ব পালন করেন। এছাড়া পুলিশের গুরুত্বপূর্ণ ইউনিট সিআইডি, পিবিআই, এসআরবি, এপিবিএনেও দায়িত্ব পালন করেছেন।

গত বছর অতিরিক্ত ডিআইজি থেকে তিনি ডিআইজি পদে পদোন্নতি লাভ করেন।

ডিআইজি হাসান বারী নূর বিদেশের মাটিতেও দেশের হয়ে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন কঙ্গো, দারফুর এ শান্তি রক্ষায় কাজ করেছেন।

টিআই
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement