ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
সরকারি কর্মচারীদের তদবির না করতে এনবিআরের নির্দেশনা
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: রবিবার, ৪ অক্টোবর, ২০২৬, ৫:৫৯ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

চাকরির নানা বিষয়ে বিভিন্ন পর্যায়ে তদবির বা সুপারিশের জন্য লোকজন পাঠানো কিংবা ফোন করার প্রবণতা বেড়ে যাওয়ায় কঠোর অবস্থান নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯ সঠিকভাবে প্রতিপালন এবং অসদাচরণ রোধে এই কড়াকড়ি আরোপ করা হয়েছে।

সম্প্রতি এনবিআর প্রশাসন-১ শাখা থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়। এর আগে গত ১৭ সেপ্টেম্বর মন্ত্রিপরিষদ বিভাগ থেকেও এ বিষয়ে একটি নির্দেশনা জারি করা হয়েছিল।

মন্ত্রিপরিষদ বিভাগের সেই নির্দেশনার সূত্র ধরেই এনবিআর এই পদক্ষেপ গ্রহণ করেছে।

এনবিআরের নির্দেশনায় বলা হয়েছে, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, সরকারি কর্মচারীদের কেউ কেউ তাদের চাকরি সংক্রান্ত নানা বিষয়ে বিভিন্ন পর্যায়ের ব্যক্তি বা ব্যক্তিবর্গকে সংশ্লিষ্ট কর্মকর্তার দফতরে তদবিরের জন্য প্রেরণ করেন অথবা ফোন করেন।

এটি ‘সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯’-এর বিধি ২০-এর স্পষ্ট লঙ্ঘন এবং ‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮’-এর ২(ঘ) অনুযায়ী ‘অসদাচরণ’-এর শামিল।

এ অবস্থায় সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯-এর যথাযথ প্রতিপালন নিশ্চিত করতে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে এনবিআর।

টিআই
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement