ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
এনসিসি ব্যাংকের বৃত্তি পেলেন ১৪৩ মেধাবী শিক্ষার্থী
✎ প্রেস বিজ্ঞপ্তি
⏲ প্রকাশিত: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ৬:১৪ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

দেশের বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে অধ্যয়নরত আর্থিকভাবে অসচ্ছল পরিবারের ১৪৩ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে এনসিসি ব্যাংক।

ব্যাংকের করপোরেট সামাজিক দায়বদ্ধতার ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে এ বৃত্তি দেওয়া হয়েছে। সম্প্রতি এনসিসি ব্যাংকের প্রধান কার্যালয়ে এনসিসি ব্যাংক ফাউন্ডেশনের আয়োজনে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ ও সনদ তুলে দেন এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন।

অনুষ্ঠানে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. জাকির আনাম, উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান ও মো. হাবিবুর রহমান, ইভিপি ও সাসটেইনেবল অ্যান্ড উইমেনস ব্যাংকিং বিভাগের প্রধান নিঘাত মমতাজ, এসভিপি ও এনসিসি ব্যাংক ফাউন্ডেশনের প্রধান খন্দকার সাইফুল আলম, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী এবং তাদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে এম. শামসুল আরেফিন বলেন, শিক্ষা মানুষের মৌলিক অধিকার। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের জ্ঞান, উদ্ভাবন ও অর্থনৈতিক অগ্রগতির চালিকাশক্তি। আর্থিক অসচ্ছলতার কারণে যাতে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাজীবন বাধাগ্রস্ত না হয়, সে লক্ষ্যে এনসিসি ব্যাংক ধারাবাহিকভাবে তাদের পাশে দাঁড়াচ্ছে।

তিনি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, এ বৃত্তি তাদের মেধা ও কঠোর পরিশ্রমের স্বীকৃতি। পড়াশোনায় মনোযোগ দেওয়ার পাশাপাশি দক্ষতা অর্জন এবং সৎ, যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে অবদান রাখার আহ্বান জানান তিনি।

অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. জাকির আনাম বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই এনসিসি ব্যাংক দেশের আর্থসামাজিক উন্নয়নে অবদান রেখে আসছে। এরই ধারাবাহিকতায় ব্যাংক প্রতিবছর মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের বৃত্তি দিয়ে আসছে।

তিনি বলেন, ব্যাংকের অন্যান্য সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের মধ্যে রয়েছে দুর্যোগকবলিত মানুষের সহায়তা, অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ, প্রান্তিক কৃষকদের কৃষি উপকরণ প্রদান, বিনামূল্যে চক্ষু চিকিৎসা, শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ এবং প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তা প্রদান।

মো. জাকির আনাম আরও বলেন, বৃত্তি প্রদান কোনো ব্যয় নয়; বরং বাংলাদেশের ভবিষ্যৎ মানবসম্পদ উন্নয়নে এটি একটি বিনিয়োগ। দেশের মেধাবী ও সম্ভাবনাময় শিক্ষার্থীদের শিক্ষাজীবনে সহযোগিতার মাধ্যমে এনসিসি ব্যাংক একটি দক্ষ, জ্ঞানভিত্তিক ও সমৃদ্ধ জাতি গঠনে ভূমিকা রাখতে চায়।

এসএস


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement