ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
খুলনায় সমাজকল্যাণ সচিবের প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ৬:৫০ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ খুলনা জেলা সমাজসেবা কার্যালয়ের প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র, স্পেশাল স্কুল ফর চিলড্রেন উইথ অটিজমসহ বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেছেন।

শনিবার (৩ অক্টোবর) দুপুরে তিনি এসব কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তিনি বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং সন্তোষ প্রকাশ করেন।

পরিদর্শনকালে সচিব বলেন, এসব কার্যক্রম উপজেলা পর্যায়ে ছড়িয়ে দিতে পারলে প্রতিবন্ধীরা আরও উপকৃত হবে। প্রতিবন্ধীরা সমাজেরই অংশ উল্লেখ করে তিনি বলেন, তাদের ভিন্ন দৃষ্টিতে না দেখে সমাজের মূল স্রোতের অংশ হিসেবে দেখতে হবে। সরকার প্রতিবন্ধীদের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধা বৃদ্ধি করেছে বলেও জানান তিনি।

এ সময় সচিব জেলা সমাজসেবা কার্যালয়ের বিভিন্ন শাখা, ভ্রাম্যমাণ ফিজিওথেরাপি কার্যক্রম এবং প্রান্তিক শিল্প প্রদর্শনী ও বিপণন কেন্দ্র পরিদর্শন করেন।

পরিদর্শনের সময় বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক অনিন্দিতা রায়, অতিরিক্ত পরিচালক রতন কুমার হালদার, উপপরিচালক খান মোতাহার হোসেন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. হোসেনুর রহমানসহ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

পরে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব খুলনার খালিশপুরে বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত প্রতিবন্ধী শিশুদের ‘বিএন আশার আলো স্কুল’ পরিদর্শন করেন।

এসএস

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement