ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
খুলনায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ৬:৫৭ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

‘মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, সুস্থ-সবল জীবন গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনায় ‘১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬’ এর উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) সকালে নগরীর বয়রাস্থ পুলিশ লাইন্সে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন, ফেস্টুন ও পায়রা উড়িয়ে চ্যাম্পিয়নশিপের উদ্বোধন ঘোষণা করেন খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার মো. সাজ্জাদুর রহমান।

‘১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এ কেএমপির আওতাধীন আটটি থানা এলাকার মেধাবী, উদ্যমী ও সম্ভাবনাময় অনূর্ধ্ব-২০ খেলোয়াড়দের বাছাই করে দল গঠন করা হয়েছে। নির্বাচিত খেলোয়াড়দের যথাযথভাবে নিবন্ধনের পাশাপাশি প্রতিটি ম্যাচ শেষে নির্ধারিত মূল্যায়ন ফরমের মাধ্যমে তাদের পারফরম্যান্স মূল্যায়ন করা হবে।

উদ্বোধনী বক্তব্যে পুলিশ কমিশনার উপস্থিত সম্মানিত অতিথি, জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ, কাবাডি ফেডারেশনের কর্মকর্তারা, বিচারকমণ্ডলী ও খেলোয়াড়দের আন্তরিক ধন্যবাদ জানান।

তিনি বলেন, খেলাধুলার মাধ্যমে তরুণদের মধ্যে ইতিবাচক জাগরণ সৃষ্টি করা অত্যন্ত প্রয়োজন। খুলনায় বিদ্যমান বিভিন্ন সামাজিক সমস্যা থেকে উত্তরণের জন্য ক্রীড়া ও সংস্কৃতির ক্ষেত্রগুলোতে আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত হতে হবে।

তিনি আরও বলেন, ‘১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬’ আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট আয়োজক, স্পন্সর ও সহযোগী সব ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতি তিনি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। মাঠ সজ্জা, খেলোয়াড়দের আনা-নেওয়াসহ বিভিন্নভাবে সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। তিনি টুর্নামেন্টটি ফলপ্রসূ ও সফলভাবে সম্পন্ন হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে এম. এম. শাকিলুজ্জামান, ডেপুটি পুলিশ কমিশনার (সদর দপ্তর, অতিরিক্ত দায়িত্বে এফঅ্যান্ডবি), অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত এবং অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস্, ভারপ্রাপ্ত)সহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য এবং কমিউনিটি পুলিশিংয়ের সদস্যরা উপস্থিত ছিলেন।

এসএস

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement