আন্তর্জাতিক কফি দিবস উপলক্ষে রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটি (বিআইসিসি) হল-১-এ জমকালো কফি উৎসবের আয়োজন করেছে নেসক্যাফে বাংলাদেশ।
বৃহস্পতিবার (১ অক্টোবর) আয়োজিত এ উৎসবে তরুণদের জন্য ছিল সংগীত, গেমিং, কফি টেস্টিংসহ নানা আয়োজন। একই অনুষ্ঠানে নেসক্যাফের থ্রি ইন ওয়ান লিমিটেড এডিশনের ১০টি বিশেষ ভ্যারিয়েন্টের নতুন প্যাক উন্মোচন করা হয়েছে।
আয়োজকদের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার বিকেল থেকে শুরু হওয়া উৎসবে অংশ নেন বিভিন্ন বয়সী কফিপ্রেমী ও তরুণরা। উৎসবে লাইভ পারফরম্যান্স করেন জনপ্রিয় শিল্পী প্রীতম হাসান এবং ব্যান্ড লেভেল ফাইভ। পাশাপাশি অতিথিদের জন্য ছিল কফি টেস্টিংয়ের সুযোগ।
উৎসবে বিনোদনের অংশ হিসেবে পিএস-৫ গেমিং, ক্যানভাস ও ডুডলিং, ক্রিয়েটর চ্যালেঞ্জ এবং পোলারয়েড বুথসহ বিভিন্ন আয়োজন রাখা হয়। এসব কার্যক্রমে অংশ নিয়ে দর্শনার্থীরা নিজেদের মতো করে সময় কাটানোর সুযোগ পান। আয়োজনজুড়ে ছিল ছবি তোলার ও সামাজিক যোগাযোগমাধ্যমে অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার সুযোগও।
এ ছাড়া উৎসবে অংশ নেন কনটেন্ট ক্রিয়েটর রাবা খান, রাকিন আবসার ও মাহিম মেকস। তাদের উপস্থিতিতে দর্শনার্থীদের সঙ্গে সরাসরি যোগাযোগ ও ক্রিয়েটরভিত্তিক বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হয়।
আয়োজকরা জানান, আন্তর্জাতিক কফি দিবসকে কেন্দ্র করে কফিকে ঘিরে তরুণদের আগ্রহ ও অভিজ্ঞতাকে আরও বৈচিত্র্যময় করতেই এ আয়োজন। কেবল কফি পান নয়; সংগীত, গেমিং, সৃজনশীলতা ও কনটেন্ট ক্রিয়েশনের মতো বিভিন্ন আগ্রহকে একই প্ল্যাটফর্মে যুক্ত করা হয়েছে।
নেসক্যাফে বাংলাদেশের ফেসবুক পেজে প্রকাশিত তথ্য ও উৎসবের প্রচারসংক্রান্ত উপকরণ অনুযায়ী, এবারের আয়োজনে ব্র্যান্ডটির ‘থ্রি ইন ওয়ান’ পণ্যের নতুন সীমিত সংস্করণের ভ্যারিয়েন্টও তুলে ধরা হয়েছে। উৎসবের মাধ্যমে আন্তর্জাতিক কফি দিবস উদযাপনের পাশাপাশি তরুণদের সঙ্গে ব্র্যান্ডের সরাসরি যোগাযোগ আরও জোরদার করার লক্ষ্য নেওয়া হয়েছে।
অনুষ্ঠান চলেছে সন্ধ্যা পর্যন্ত। উৎসবস্থলে আগতদের জন্য বিভিন্ন ইন্টার্যাকটিভ কার্যক্রম রাখা হয়, যেখানে দর্শনার্থীরা নিজেদের পছন্দের কার্যক্রম বেছে নেওয়ার সুযোগ পান। বিশেষ করে তরুণ দর্শনার্থীদের অংশগ্রহণে উৎসবস্থলে প্রাণবন্ত পরিবেশ তৈরি হয়।
আয়োজনের বিভিন্ন অংশে কফির স্বাদ গ্রহণের পাশাপাশি সৃজনশীল কাজ ও বিনোদনমূলক কার্যক্রমে অংশ নেওয়ার সুযোগ ছিল। ফলে একটি পণ্যকেন্দ্রিক আয়োজনের বাইরে গিয়ে উৎসবটি অভিজ্ঞতাভিত্তিক আয়োজন হিসেবে সাজানো হয়।
আয়োজনে উপস্থিত তরুণদের অনেকেই নতুন ভ্যারিয়েন্ট সম্পর্কে আগ্রহ দেখান এবং বিভিন্ন কার্যক্রমে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
এসএ