শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির নির্বাহী কমিটির ৯২৯তম সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ব্যাংকের কর্পোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. সানাউল্লাহ সাহিদ।
সভায় বিভিন্ন খাতে অর্থায়ন এবং ব্যাংকিং-সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সভায় ব্যাংকের পরিচালক ও নির্বাহী কমিটির সদস্য ইঞ্জি. মো. তৌহিদুর রহমান, মোহাম্মদ ইউনুছ, আক্কাছউদ্দিন মোল্লা ও খন্দকার কবির আহমেদ উপস্থিত ছিলেন। এছাড়া ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহউদ্দিন আহমেদ এবং কোম্পানি সচিব মো. আবুল বাশার সভায় উপস্থিত ছিলেন।
এসএস