ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
তুরাগ নদে নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ৫:৩০ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

গাজীপুরের টঙ্গীতে তুরাগ নদে মাছ ধরতে গিয়ে নিখোঁজের প্রায় ২৩ ঘণ্টা পর মো. আবু ইউনুস (১০) ও নিরব (৯) নামে দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর ১টার দিকে তুরাগ নদের রেলওয়ে ব্রিজের নিচ থেকে আবু ইউনুসের মরদেহ উদ্ধার করা হয়। পরে বিকেল ৪টা ১০ মিনিটে উদ্ধার করা হয় নিরবের মরদেহ।

আবু ইউনুস টঙ্গীর বউবাজার এলাকার ভাড়াটিয়া শাহজাহানের ছেলে এবং নিরব একই বাড়ির ভাড়াটিয়া শাহ আলমের ছেলে।

টঙ্গী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহিন আলম বলেন, বুধবার বিকেলে শিশু দুটির নিখোঁজের খবর পেয়ে উদ্ধার অভিযান শুরু হয়। রাত সাড়ে ৭টার দিকে আলো স্বল্পতা ও প্রতিকূল পরিস্থিতির কারণে অভিযান স্থগিত করা হয়। বৃহস্পতিবার সকালে পুনরায় অভিযান শুরু করে ডুবুরি দল।

এর আগে বুধবার বিকেলে টঙ্গীর জামাইবাজার রেলওয়ে ব্রিজের নিচে তুরাগ নদে মাছ ধরতে গিয়ে নদীর স্রোতে ভেসে নিখোঁজ হয় শিশু দুটি।

রফিক সরকার/টিআই 
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement