ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
চীনে পৌঁছেছে ইস্টার্ন ইউনিভার্সিটির প্রতিনিধি দল
✎ প্রেস বিজ্ঞপ্তি
⏲ প্রকাশিত: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ৩:০৫ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

আন্তর্জাতিক শিক্ষা সফরের অংশ হিসেবে ইস্টার্ন ইউনিভার্সিটির ১১ সদস্যের একটি প্রতিনিধি দল চীনের গুয়াংজুতে পৌঁছেছে আজ। ২৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর ২০২৬ পর্যন্ত চলমান এ সফরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করছেন।

প্রতিনিধি দলে রয়েছেন ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানী, কোষাধ্যক্ষ প্রফেসর মো. শামসুল হুদা এবং স্কুল অব বিজনেসের ডিন প্রফেসর ব্রিগেডিয়ার জেনারেল ড. এ. কে. এম. ইকবাল আজিমসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও অন্যান্য সদস্য।
সফরকালে প্রতিনিধি দল সাউথ চায়না ইউনিভার্সিটি অব টেকনোলজিসহ গুয়াংজুর বিভিন্ন বিশ্ববিদ্যালয় পরিদর্শন করবেন। এসব সফরের মাধ্যমে একাডেমিক মতবিনিময়, আন্তর্জাতিক নেটওয়ার্কিং, প্রাতিষ্ঠানিক সহযোগিতা এবং বৈশ্বিক উচ্চশিক্ষার বিভিন্ন চর্চা সম্পর্কে অভিজ্ঞতা অর্জনের সুযোগ সৃষ্টি হবে। এ সফরে অংশগ্রহণকারীরা চীনের শিক্ষা-সংস্কৃতি, ঐতিহাসিক ও দর্শনীয় স্থান পরিদর্শনের মাধ্যমে শ্রেণিকক্ষের বাইরেও জ্ঞান ও বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন।

ইস্টার্ন ইউনিভার্সিটির অফিস অব ইন্টারন্যাশনাল অ্যান্ড এক্সটার্নাল অ্যাফেয়ার্স-এর উদ্যোগে আয়োজিত এ সফর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিকীকরণ কার্যক্রমকে আরও সম্প্রসারিত ও শক্তিশালী করবে। পাশাপাশি শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যদের বৈশ্বিক অভিজ্ঞতা অর্জনের সুযোগ তৈরি করবে।

Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement