ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
প্রি-শিপমেন্ট ক্রেডিটে তহবিল বাড়লো, কমলো সুদ হার
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ৮:৫১ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে প্রি-শিপমেন্ট ক্রেডিট বা রপ্তানি পূর্ব ঋণ খাতের পুনঃঅর্থায়ন তহবিলের আকার বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে কমানো হয়েছে এই তহবিলের সুদের হারও।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধান ও নীতি বিভাগ (বিআরপিডি) থেকে এসংক্রান্ত সার্কুলার জারি করা হয়। দেশের সব বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো এই নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।

তহবিলের পরিমাণ: রপ্তানিমুখী শিল্পে ঋণ সহায়তা বাড়াতে ইএফপিএফ (এক্সপোর্ট ফেসিলিটেশন প্রি-ফাইন্যান্স ফান্ড) খাতের পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় তহবিলের পরিমাণ বাড়িয়ে ৬৭ হাজার কোটি টাকা করা হয়েছে।

মোট পরিমাণ: বর্তমানে ইএফপিএফ-এর মোট পরিমাণ নির্ধারণ করা হয়েছে ৬৮ হাজার কোটি টাকা (পূর্বে এর আকার ছিল ১০ হাজার কোটি টাকা)।

পুনর্নির্ধারিত সুদের হার

নতুন নির্দেশনা অনুযায়ী প্রি-শিপমেন্ট ক্রেডিট পুনঃঅর্থায়ন স্কিমে সুদের হারে বড় ছাড় দেওয়া হয়েছে। এই স্কিমের আওতায় প্রি-শিপমেন্ট ঋণের বিপরীতে গ্রাহক পর্যায়ে সর্বোচ্চ সুদের হার নির্ধারণ করা হয়েছে মাত্র ৬ শতাংশ।

এবং বাংলাদেশ ব্যাংক থেকে অংশগ্রহণকারী ব্যাংক বা পিএফআই কর্তৃক গৃহীত পুনঃঅর্থায়ন সুবিধার ওপর ৩ শতাংশ হারে সুদ প্রদান করতে হবে।
আরও যে সব বাধ্যবাধকতা

তহবিল থেকে অংশগ্রহণকারী ব্যাংককে নির্ধারিত পরিশোধ সূচি অনুযায়ী অর্থ পরিশোধ করতে হবে। পরিশোধে ব্যর্থ হলে খেলাপি সময় পর্যন্ত ব্যাংক রেট অনুযায়ী অতিরিক্ত সুদ দিতে হবে।

মেয়াদ পূর্ণ হওয়ার আগেই পিএফআই কর্তৃক গৃহীত পুনঃঅর্থায়নের অর্থ সম্পূর্ণ পরিশোধ বা আংশিক সমন্বয় করার সুযোগ রাখা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে বলা হয়েছে, এই সার্কুলারের বাইরে পূর্বের বিআরপিডি সার্কুলার নং-০৮/২০২২ এবং বিআরপিডি-১ সার্কুলার লেটার নং-১২/২০২৬-এর অন্যান্য সকল নির্দেশনা অপরিবর্তিত থাকবে।

টিআই
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement