ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ধর্ষণচেষ্টার অভিযোগ, আত্মরক্ষায় ব্লেডের আঘাতে বৃদ্ধ আহত
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ১০:৩৫ এএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে ৬০ বছর বয়সী মকবুল হোসেনের বিরুদ্ধে। অভিযোগ, আত্মরক্ষার্থে কিশোরী ঘরে পড়ে থাকা একটি পুরোনো ব্লেড দিয়ে তাঁর যৌনাঙ্গে আঘাত করলে তিনি আহত হন।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার খড়িবাড়ী শেখপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় কিশোরীর বাবা মো. হাসমত আলী রাত ৯টার দিকে ফুলবাড়ী থানায় লিখিত অভিযোগ করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, কিশোরীর বাড়ির পাশেই মকবুল হোসেনের বাড়ি। তিনি দীর্ঘদিন ধরে কিশোরীকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছিলেন এবং অনৈতিক সম্পর্কের প্রস্তাব ও ভয়ভীতি দেখিয়ে আসছিলেন বলে অভিযোগ করা হয়েছে। বিষয়টি পরিবারের পক্ষ থেকে তাঁকে ও তাঁর স্বজনদের জানিয়ে সতর্ক করা হয়েছিল।

অভিযোগে বলা হয়, বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে মকবুল কিশোরীর বাড়িতে গিয়ে তাকে কয়েকটি শ্যাম্পু দেন এবং অনৈতিক সম্পর্কের প্রস্তাব দেন। কিশোরী এতে রাজি না হলে রাতে তাকে জোরপূর্বক ধর্ষণের হুমকি দিয়ে তিনি চলে যান।

পরে সন্ধ্যা ৭টার দিকে কিশোরীর দাদি ঘরে নামাজ পড়ার সময় মকবুল বাড়িতে প্রবেশ করেন বলে অভিযোগ। একপর্যায়ে তিনি কিশোরীকে জাপটে ধরে মাটিতে ফেলে ধর্ষণের চেষ্টা করেন এবং মুখ চেপে ধরেন। এ সময় কিশোরী আত্মরক্ষার্থে ঘরে পড়ে থাকা একটি পুরোনো ব্লেড দিয়ে তাঁর যৌনাঙ্গে আঘাত করে। এতে তিনি আহত হয়ে চিৎকার করতে করতে ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ঘটনাটি জানাজানি হলে স্থানীয় লোকজন সেখানে ছুটে যান। পরে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

কিশোরীর বাবা জানান, খবর পেয়ে তিনি দ্রুত বাড়িতে ফিরে পরিবারের সদস্য ও স্থানীয়দের কাছ থেকে ঘটনার বিস্তারিত জানতে পারেন। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে রাতে থানায় লিখিত অভিযোগ করেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এদিকে আহত মকবুল হোসেনের চিকিৎসার বিষয়ে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করা হলে সেখানে তাঁর চিকিৎসা নেওয়ার তথ্য পাওয়া যায়নি। তবে স্থানীয় আব্দুর রহমানসহ কয়েকজন দাবি করেন, আহত ব্যক্তি গোপনে লালমনিরহাট বা রংপুরের কোনো হাসপাতালে চিকিৎসা নিতে পারেন। ঘটনাস্থলে রক্তের দাগ দেখা গেছে বলেও তাঁরা জানান। তবে তাঁর বর্তমান অবস্থান বা চিকিৎসার বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।

বুধবার রাত ১০টার দিকে ফুলবাড়ী থানার ডিউটি অফিসার এসআই ইকবাল হোসেন বলেন, তিনি ঘটনাটি কিছুক্ষণ আগে জানতে পেরেছেন। কিশোরীর বাবা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগটি তদন্ত করে বৃহস্পতিবার আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

  অনিল চন্দ্র রায়/ এফএস 
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement