ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
খুলনায় অস্ত্র-গুলি ও ককটেলসহ তিনজন গ্রেপ্তার
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ১১:১২ এএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

খুলনা নগরীতে অভিযান চালিয়ে অস্ত্র, গুলি ও ককটেলসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে  নগরীর লবণচরা থানার রূপসা ব্রিজের নিচে জালালের তুষ মিলের পাশ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও তিনটি ককটেল উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন। লবণচরা থানার মাথাভাঙ্গা জুট মিল এলাকার কিসলু হাওলাদারের ছেলে মো. আল আমিন (২৩), রূপসা মর্ডান সীফুড এলাকার আবদুর রহিম মোল্লা ওরফে কসাই রহিমের ছেলে মো. রনি মোল্লা ওরফে কসাই রনি (২৮) এবং রূপসা স্ট্যান্ড ডাক্তার গলির রাজু জোমাদ্দারের ছেলে স্বরন জোমাদ্দার ওরফে সজল জোমাদ্দার (২৬)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গ্রেপ্তার ব্যক্তিরা খুলনার দুই শীর্ষ সন্ত্রাসী বাহিনীর পরিচয় দিয়ে বিভিন্ন সময়ে ঘাট মালিকদের কাছে চাঁদা দাবি করতেন। চাঁদা না দিলে তাদের ভয়ভীতি প্রদর্শন করা হতো।

এমন তথ্যের ভিত্তিতে পুলিশ বিষয়টি যাচাই করতে রাত ৭টার দিকে রূপসা ব্রিজের উত্তর পাশে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে গ্রেপ্তার ব্যক্তিরা হেলমেট, মুখোশ ও গামছা দিয়ে মুখ ঢেকে মোটরসাইকেলে পালানোর চেষ্টা করেন। একপর্যায়ে তারা বালিতে পড়ে গেলে পুলিশ ধাওয়া করে তাদের আটক করে।

কেএমপির সহকারী পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া করে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও তিনটি ককটেল উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে মামলার প্রস্তুতি চলছে।

  
  সৈকত মোঃ সোহাগ / এফএস 
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement