ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
বিনাসুদে বিপিসিকে সাড়ে চার হাজার কোটি টাকা ঋণ দিলো সরকার
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৫৮ পিএম আপডেট: ২৯.০৯.২০২৬ ১০:০৩ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

সরকারি নির্দেশনায় ভর্তুকিতে জ্বালানি তেল বিক্রি করে ৬ মাসে পৌনে ২৩ হাজার কোটি টাকা লোকসান দেওয়া বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনকে (বিপিসি) বিনাসুদে সাড়ে চার হাজার কোটি টাকা ঋণ দিচ্ছে সরকার।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিবকে পাঠানো অর্থ মন্ত্রণালয়ের বাজেট অনুবিভাগ-১ এর শাখা-১ এর উপসচিব শিহাব উদ্দিন আহমদ সই এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

বর্তমান বৈশ্বিক অবস্থা বিবেচনায় জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ অব্যাহত রাখার লক্ষ্যে সুদমুক্ত এই ঋণ বরাদ্দ দেওয়া হয় বলে চিঠিতে বলা হয়।

চিঠিতে পাঁচটি শর্তের কথা বলা হয়

১. চার হাজার ৫০০ কোটি টাকা বিপিসির অনুকূলে সুদমুক্ত ঋণ হিসেবে গণ্য হবে;

২. ঋণের অর্থ আগামী ৫ বছরে (৬ মাস গ্রেস পিরিয়ডসহ) ষান্মাসিক কিস্তিতে পরিশোধ করতে হবে;

৩. প্রদান করা ঋণের বিপরীতে অর্থ বিভাগের সঙ্গে বিপিসিকে একটি ঋণ চুক্তি সম্পাদন করতে হবে;

৪. এ অর্থ দ্বারা অনুমোদিত ব্যয় খাত ছাড়া অন্য কোনো খাত/উদ্দেশ্যে ব্যয় করা যাবে না; এবং

৫. এ অর্থ ব্যয়ের ক্ষেত্রে দ্য পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্ট (পিপিএ), ২০০৬ এবং দ্য পাবলিক প্রকিউরমেন্ট রুলস (পিপিআর), ২০২৫-সহ সরকারি সকল আর্থিক বিধি-বিধান ও নিয়মাচার যথাযথভাবে পরিপালন করতে হবে।

টিআই
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement