মোহনীয় রূপ ও আবেদনময়ী সাজে নতুন কিছু ছবি প্রকাশ করে আবারও নেটদুনিয়ায় ঝড় তুলেছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিগুলো প্রকাশের পর থেকেই ভক্তদের প্রশংসায় ভাসছেন এই তারকা। প্রকাশের মাত্র ২৩ ঘণ্টার মধ্যে ছবিগুলোতে জমা পড়েছে ১০ হাজারের বেশি ইতিবাচক প্রতিক্রিয়া।
নতুন ছবিতে পরিপাটি কালো টপস, খোলা চুল আর আত্মবিশ্বাসী অভিব্যক্তিতে ধরা দিয়েছেন শ্রাবন্তী। আবেদনময়ী রূপের পাশাপাশি তার এই প্রাণবন্ত উপস্থিতি নেটিজেনদের দৃষ্টি কেড়েছে। ছবিগুলোর ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘সৌন্দর্যের শুরু তখনই, যখন আপনি নিজেকে নিজের মতো করে গ্রহণ করার সিদ্ধান্ত নেন।’
শ্রাবন্তীর এই ইতিবাচক জীবনমুখী বার্তা এবং নজরকাড়া লুক ভক্তদের বেশ অনুপ্রাণিত করেছে। মন্তব্যঘরে অনুরাগীরা তার রূপ ও আত্মবিশ্বাসের ভূয়সী প্রশংসা করছেন।
অভিনয়ের পাশাপাশি নিজের ব্যক্তিত্ব ও আকর্ষণীয় সাজপোশাকের জন্য সবসময়ই চর্চায় থাকেন শ্রাবন্তী। সামাজিক যোগাযোগমাধ্যমে তার অনুসারীর সংখ্যাও বিশাল। ফলে যেকোনো নতুন ছবি বা ভিডিও পোস্ট করলেই তা নিয়ে নেটপাড়ায় তৈরি হয় ব্যাপক আগ্রহ। এবারও তার ব্যতিক্রম হয়নি; নতুন লুক ও জীবনের গভীর বার্তা দিয়ে ভক্তদের হৃদয়ে নতুন করে মুগ্ধতা ছড়িয়েছেন এই চর্চিত অভিনেত্রী।
এসএ