ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
না খেলেই সেমিতে বাংলাদেশ
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৫১ এএম আপডেট: ২৯.০৯.২০২৬ ১১:৩৩ এএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

বৃষ্টির কারণে মালয়েশিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। একটি বলও মাঠে না গড়ালেও টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী উচ্চতর র‌্যাঙ্কিংয়ের কারণে মালয়েশিয়াকে পেছনে ফেলে শেষ চার নিশ্চিত করেছে বাংলাদেশ।

জাপানের নাগোয়ায় সকাল থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। স্থানীয় সময় বেলা ১টা ৩০ মিনিটে বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ শুরুর কথা থাকলেও মাঠ খেলার অনুপযোগী থাকায় নির্ধারিত সময়ের আগেই ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।

বাংলাদেশ দলের ম্যানেজার নাফিস ইকবাল বলেন, “সকাল থেকে বৃষ্টি থাকায় ম্যাচ না হওয়ার শঙ্কা ছিল। শেষ পর্যন্ত তাই হয়েছে। আয়োজকরা ম্যাচ বাতিলের বিষয়টি নিশ্চিত করায় আমাদের আর মাঠে যাওয়ার প্রয়োজন হয়নি।”

এর আগে একই কারণে শ্রীলঙ্কা-নেপালের কোয়ার্টার ফাইনালও পরিত্যক্ত হয়। সোমবার পাকিস্তান-হংকং এবং ভারত-আফগানিস্তানের কোয়ার্টার ফাইনালও বৃষ্টিতে ভেসে যায়। ফলে চারটি ম্যাচেই কোনো বল গড়ায়নি।

সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। ম্যাচটি আগামী ১ অক্টোবর। একই দিনে অপর সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও শ্রীলঙ্কা।

এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ সাফল্য স্বর্ণপদক। ২০১০ সালের আসরে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। এরপর ২০১৪ সালের ইনচন এশিয়ান গেমসে রৌপ্য এবং ২০২৩ সালের হাংজু আসরে ব্রোঞ্জ জেতে বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল।

   এফএস 
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement