ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
এশিয়ান গেমসে বাংলাদেশ: ২ রানের নাটকীয় স্মৃতি ও বৃষ্টির শঙ্কা
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১১ এএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

জাপানের নিশিতায় এশিয়ান গেমস ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে নামছে বাংলাদেশ ও মালয়েশিয়া। টি-টোয়েন্টি ফরম্যাটের এই ম্যাচে মালয়েশিয়াকে হারিয়ে সেমিফাইনালের টিকিট কাটাই এখন মূল লক্ষ্য টাইগারদের।

তিন বছর আগে হ্যাংঝৌ এশিয়ান গেমসে এই দুই দল শেষবার মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচে বাংলাদেশ প্রথমে ব্যাট করে মাত্র ১১৬ রান তুলেছিল।

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ লড়াই জমিয়ে তুলেছিল মালয়েশিয়া। শেষ ওভারে গিয়ে মাত্র ২ রানের এক জয় পেয়েছিল বাংলাদেশ। আজ আবার সেই একই মঞ্চে দেখা হচ্ছে তাদের, তাই খেলা মাঠে গড়ালে লড়াইটা জমে ওঠার দারুণ সুযোগ আছে।

শক্তি ও অভিজ্ঞতায় বাংলাদেশ অনেক এগিয়ে। অধিনায়ক লিটন দাসের নেতৃত্বে দলটি এবার মূল দল নিয়েই এসেছে স্বর্ণ জয়ের লক্ষ্যে। দারুণ ফর্মে থাকা ওপেনার তানজিদ হাসান তামিম এবং পেসার মোস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদের ওপর ভরসা রাখছে দল। অন্যদিকে মালয়েশিয়ার মূল ভরসা তাদের অধিনায়ক বীরেনদীপ সিং ও স্পিনার পবনদীপ সিং।

তবে ম্যাচের সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে আকাশ। নিশিতায় টানা কয়েকদিন বৃষ্টির কারণে একাধিক ম্যাচ পণ্ড হয়েছে। নিয়ম অনুযায়ী, আজ যদি বৃষ্টিতে ম্যাচ ভেসে যায়, তবে র‍্যাংকিংয়ে এগিয়ে থাকার সুবিধায় সরাসরি সেমিফাইনালে চলে যাবে বাংলাদেশ। তবে ড্রেসিংরুমের চাওয়া, ম্যাচটি যেন মাঠে গড়ায় এবং খেলেই তারা জয় ছিনিয়ে আনে। 

এসএ

Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement