ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
রাফিনিয়ার পর ভিনিসিয়ুস, অস্ট্রেলিয়াকে হারাল ব্রাজিল
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৩৫ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে ড্রয়ের পর দ্বিতীয় ম্যাচে একাদশে সাত পরিবর্তন এনেছিলেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। পরিবর্তিত দল নিয়েই সাফল্য পেলেন তিনি। অস্ট্রেলিয়াকে ৪-২ গোলে হারিয়ে জয় তুলে নিয়েছে ব্রাজিল।

ম্যাচের তৃতীয় মিনিটেই ব্রাজিলকে এগিয়ে দেন ডিফেন্ডার ভান্দেরসন। ডান দিক দিয়ে বক্সে ঢুকে নিচু শটে দূরের পোস্ট দিয়ে বল জালে পাঠান তিনি। তবে দ্রুতই ম্যাচে ফিরে আসে অস্ট্রেলিয়া। ২৮ মিনিটে কর্নার থেকে আলেসান্দ্রো সিরকাতি গোল করে সমতা ফেরান। পাঁচ মিনিট পর কনর মেটকাফের দুর্দান্ত শটে ২-১ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা।

বিরতির আগে সমতায় ফেরে ব্রাজিল। বক্সে দানিলোকে হ্যারি সাউটার ফাউল করলে ভিএআর দেখে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। স্পটকিক থেকে ৪৫ মিনিটে গোল করেন রাফিনিয়া। অস্ট্রেলিয়ার গোলরক্ষক প্যাট্রিক বিচ সঠিক দিকে ঝাঁপ দিলেও তার শক্তিশালী শট ঠেকাতে পারেননি।

বিরতির পর রাফিনিয়াকে তুলে নিয়ে এন্দ্রিককে মাঠে নামান আনচেলত্তি। অধিনায়কের আর্মব্যান্ডও দেওয়া হয় ব্রুনো গুইমারেসকে। দ্বিতীয়ার্ধে ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ব্রাজিল। এন্দ্রিকের তৈরি করা আক্রমণ থেকে ৬৯ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন ব্রুনো। এরপর পেনাল্টি থেকে ভিনিসিয়ুস জুনিয়র গোল করলে ৪-২ ব্যবধানে জয় নিশ্চিত হয় ব্রাজিলের।

এসএস

Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement