ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়িচাপায় নিহত ১
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৮:২৬ পিএম
প্রতীকী ছবি
X
Advertisement

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মাদানীনগর ১০ তলা ভবন এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অজ্ঞাত গাড়ির চাপায় অজ্ঞাতনামা এক নারী (৫০) নিহত হয়েছেন। সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

‎পুলিশ জানায়, ওই নারী মহাসড়কের ডিভাইডারের ওপর দিয়ে ঝুঁকি নিয়ে রাস্তা পার হওয়ার সময় একটি অজ্ঞাত গাড়ির চাপায় ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনায় তার শরীরের বিভিন্ন অংশ ছিন্নভিন্ন হয়ে যায়। 

‎পরে শিমরাইল হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল মর্গে পাঠায়।

‎শিমরাইল হাইওয়ে পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) জুলহাস উদ্দিন জানান, মহাসড়কের পাশেই ফুটওভার ব্রিজ থাকা সত্ত্বেও ওই নারী ঝুঁকি নিয়ে ডিভাইডারের ওপর দিয়ে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি অজ্ঞাত গাড়ির চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
‎তিনি আরও জানান, নিহত নারীর পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। একই সঙ্গে দুর্ঘটনায় জড়িত গাড়িটিকেও শনাক্তের চেষ্টা করছে পুলিশ।

এসএস/এসএস 

Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement