ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
বগুড়ায় ট্রেনে কাটা পড়ে নিহত ১
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৭:০৬ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

বগুড়ায় ট্রেনে কাটা পড়ে রাবেয়া বেগম (৫০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে সদর উপজেলার শহরদীঘি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাবেয়া বেগম শহরদীঘি এলাকার হালিম খাঁর স্ত্রী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন এবং নিয়মিত ওষুধ সেবন করতেন। সোমবার সকালে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ি থেকে বের হয়ে যান তিনি। পরে শহরদীঘি এলাকায় রেললাইনে উঠে পড়লে সান্তাহার থেকে লালমনিরহাটগামী করতোয়া এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বগুড়া রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) বাবলুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহের ময়নাতদন্ত করা হয়নি। পরে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এসএস
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement