ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
সুন্দরবনে ৩৬ হাজার টাকায় বিক্রি এক কোরাল
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৩৪ পিএম
X
Advertisement

বাগেরহাটের শরণখোলায় এক জেলের জালে ধরা পড়েছে ২০ কেজি ওজনের একটি বিশাল কোরাল মাছ। সোমবার সকালে সুন্দরবনের ভোলা নদীতে মাছ ধরার সময় মাছটি ধরা পড়ে। পরে শরণখোলা বাজারে মাছটি ৩৬ হাজার টাকায় বিক্রি করা হয়।

জানা গেছে, শরণখোলা গ্রামের জেলে জহুরুল পহলান বন বিভাগের অনুমতি নিয়ে সুন্দরবনের ভোলা নদীতে মাছ ধরতে যান। জাল ফেলার কিছুক্ষণ পর তিনি জালে অস্বাভাবিক টান অনুভব করেন। পরে জাল টেনে তুললে বড় আকৃতির একটি কোরাল মাছ ধরা পড়ে। মাছটির ওজন হয় ২০ কেজি।

মাছটি নিয়ে তিনি দ্রুত শরণখোলা বাজারে ফিরে আসেন। সকাল ১০টার দিকে স্থানীয় মৎস্য আড়তদার শাহাদাত মুন্সী মাছটি ৩৬ হাজার টাকায় কিনে নেন। এতে প্রতি কেজি মাছের দাম পড়ে ১ হাজার ৮০০ টাকা।

মৎস্য ব্যবসায়ীরা জানান, তিন মাসের নিষেধাজ্ঞা শেষে গত এক মাসে সুন্দরবনের জেলেদের জালে ধরা পড়া মাছগুলোর মধ্যে এটিই সবচেয়ে বড় কোরাল মাছ।

ক্রেতা শাহাদাত মুন্সী বলেন, “গত এক মাসে সুন্দরবন থেকে আসা কোরাল ও অন্যান্য মাছের মধ্যে এটিই সবচেয়ে বড়। বড় আকারের কোরাল মাছের চাহিদা বেশি থাকায় ভালো দাম পাওয়া গেছে। আশা করছি, লাভজনক দামে বিক্রি করতে পারব।”

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী রেঞ্জ কর্মকর্তা মো. খলিলুর রহমান বলেন, জেলের জালে ২০ কেজি ওজনের কোরাল মাছ ধরা পড়ার বিষয়টি জানা গেছে। তিন মাসের নিষেধাজ্ঞার কারণে মাছগুলো বড় হওয়ার সুযোগ পেয়েছে। ফলে বর্তমানে জেলেদের জাল ও বড়শিতে বড় আকারের মাছ ধরা পড়ছে। এতে জেলে ও মাছ ব্যবসায়ীরা লাভবান হচ্ছেন।

এমআর/আরএন
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement