ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
হোয়াটসঅ্যাপে পরিচয়, দেখা করতে গিয়ে হানিট্র্যাপের শিকার
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ১২:১৬ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

হোয়াটসঅ্যাপে ‘তিন্নি’ পরিচয়ে এক নারীর সঙ্গে পরিচয়ের পর দেখা করতে গিয়ে হানিট্র্যাপের শিকার হয়েছেন সানজিদ হাসান রাফি (২৫) নামে এক যুবক। তাকে অপহরণ করে মারধর ও ভয়ভীতি দেখিয়ে প্রায় সোয়া লাখ টাকা মুক্তিপণ আদায়ের ঘটনায় নারায়ণগঞ্জে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে এসআরবি-১১।

গ্রেফতার দুজন হলেন। নারায়ণগঞ্জের এম সার্কাস (শাহী মসজিদের ডান পাশে) এলাকার মৃত জালাল মিয়ার ছেলে মোঃ রফিকুল ইসলাম সানি (৩৫) এবং একই এলাকার মৃত আলী হোসেনের ছেলে মোঃ আওরালী (৪৬)। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, তারা দুজনই নারায়ণগঞ্জ জেলার তালিকাভুক্ত ছিনতাইকারী।

রোববার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসআরবি-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জের কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মুহিত কবীর সেরনিয়াবাত এসব তথ্য জানান।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৮ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে হোয়াটসঅ্যাপে ‘তিন্নি’ নামে এক অজ্ঞাত নারীর সঙ্গে রাফির পরিচয় হয়। ওই নারী নিয়মিত যোগাযোগের মাধ্যমে তাকে প্রলোভন দেখিয়ে নারায়ণগঞ্জের বন্দর থানার নবীগঞ্জ ঘাট এলাকায় দেখা করতে ডেকে নেন।

সেখানে অজ্ঞাতনামা তিন ব্যক্তি তাকে একটি মিশুক গাড়িতে তুলে নিয়ে মারধর করেন। এ সময় তার কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। পরে তাকে বন্দর থানার রাজবাড়ি এলাকার একটি কবরস্থানের পেছনে নিয়ে যাওয়া হয়। সেখানে আরও ১০ থেকে ১২ জন সহযোগী যোগ দিয়ে তাকে শারীরিকভাবে নির্যাতন করে এবং পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে।

জীবন রক্ষার্থে রাফি বিভিন্ন বিকাশ নম্বর ও ব্যাংক হিসাবে একাধিক ধাপে মোট ১ লাখ ২৪ হাজার ১৫০ টাকা পাঠান। টাকা পাওয়ার পর অপহরণকারীরা তাকে ছেড়ে দেয়। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ ঘটনায় রাফির বাবা বাদী হয়ে বন্দর থানায় অজ্ঞাতনামা ১৪ থেকে ১৫ জনের বিরুদ্ধে মামলা করেন।

মামলার তদন্তের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১১, সিপিসি-১-এর একটি দল নারায়ণগঞ্জ সদর থানার হাজীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে সানি ও আওরালীকে গ্রেফতার করে।

গ্রেফতার দুজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।


   শরীফ সুমন/ এফএস 
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement