ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
সমাবেশের অনুমতি না পেয়ে ‘জেল ভরো আন্দোলনের’ ডাক- ককরোচ জনতা পার্টির
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৫১ পিএম
X
Advertisement

মুম্বাইয়ের শিবাজী পার্কে বিক্ষোভ সমাবেশের অনুমতি না পেয়ে ‘জেল ভরো আন্দোলন’ বা গণগ্রেপ্তার কর্মসূচির ঘোষণা দিয়েছে ভারতের ব্যঙ্গাত্মক রাজনৈতিক দল ককরোচ জনতা পার্টি (সিজেপি)।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে এ কর্মসূচি ঘোষণা করেন। প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে আগামী ২ অক্টোবর গান্ধী জয়ন্তীতে এই আন্দোলন শুরু করার কথা জানিয়েছে দলটি।

মুম্বাই পুলিশ জানিয়েছে, শিবাজী পার্ক মূলত খেলাধুলার জন্য নির্ধারিত স্থান। সেখানে রাজনৈতিক সমাবেশ হলে শব্দদূষণ এবং আশপাশের বড় হাসপাতালগুলোতে রোগীদের যাতায়াতে সমস্যা হতে পারে। এ কারণে সেখানে রাজনৈতিক জমায়েতের অনুমতি দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের এই সিদ্ধান্তের সমালোচনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিজিৎ দীপকে বলেন, সাধারণ মানুষের কণ্ঠস্বর রোধ করার এমন কৌশল কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

সম্প্রতি ভোটার তালিকা সংশোধন নিয়ে নির্বাচন কমিশনের কয়েকটি সিদ্ধান্ত নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবি করে আসছে সিজেপি। এরই ধারাবাহিকতায় ২ অক্টোবর থেকে ‘জেল ভরো আন্দোলন’ কর্মসূচির ঘোষণা দিয়েছে দলটি।

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই কর্মসূচির মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে আন্দোলন আরও জোরদার করা হবে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

-টিএস
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement