ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
শাবিপ্রবির হলে ছাত্রলীগের কমিটি গঠনের বিজ্ঞপ্তি, ছাত্রদলের বিক্ষোভ
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৩৭ এএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ছাত্রদের তিন আবাসিক হলে কমিটি গঠনের লক্ষ্যে জীবনবৃত্তান্ত চেয়ে বিজ্ঞপ্তি দিয়েছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ। এর প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শাখা ছাত্রদল।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত ১১টায় বিশ্ববিদ্যালয়ের শাহপরাণ হলের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি ছেলেদের তিনটি আবাসিক হল প্রদক্ষিণ করে পুনরায় শাহপরাণ হলের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মিছিল পরবর্তী বক্তব্যে ছাত্রদল নেতারা বলেন, ক্যাম্পাসকে অস্থিতিশীল করতেই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নতুন করে মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। এরই অংশ হিসেবে তারা আবাসিক হলে কমিটি দেওয়ার আহ্বান জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। শাবিপ্রবি ছাত্রদল ক্যাম্পাসে অবস্থানকালে ছাত্রলীগের মতো সন্ত্রাসী সংগঠনের স্থান এই ক্যাম্পাসে হবে না। ছাত্রলীগ বা তাদের সঙ্গীদের যেকোনো চক্রান্ত রুখে দিতে ছাত্রদল প্রস্তুত রয়েছে।

এসএ
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement