ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
সূচক ও লেনদেন বাড়লেও ডিএসইর বাজার মূলধন কমেছে ১,৮০২ কোটি টাকা
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১:২৮ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

দেশের শেয়ারবাজারে গত সপ্তাহে পাঁচ কার্যদিবসের মধ্যে চার দিনই মূল্য সূচক কমেছে। তবে সপ্তাহ শেষে বেশি সংখ্যক প্রতিষ্ঠানের শেয়ারদর বেড়েছে। এতে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল্য সূচক ও লেনদেনের পরিমাণ বাড়লেও বাজার মূলধন কমেছে প্রায় ২ হাজার কোটি টাকা।

গত সপ্তাহে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৫২টির শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১০৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির।

সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৯০ হাজার ৫৭১ কোটি টাকা। আগের সপ্তাহের শেষ কার্যদিবসে যা ছিল ৬ লাখ ৯২ হাজার ৩৭৩ কোটি টাকা। অর্থাৎ এক সপ্তাহে বাজার মূলধন কমেছে ১ হাজার ৮০২ কোটি টাকা।

এদিকে, গত সপ্তাহে ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স বেড়েছে ৪৬ দশমিক ১৮ পয়েন্ট বা ০ দশমিক ৮৩ শতাংশ। শরিয়াহভিত্তিক কোম্পানি নিয়ে গঠিত ডিএসই শরিয়াহ্ সূচক বেড়েছে ৮ দশমিক ৯৯ পয়েন্ট বা ০ দশমিক ৮১ শতাংশ। আর বাছাই করা ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক বেড়েছে ১০ দশমিক ৯৭ পয়েন্ট বা ০ দশমিক ৫২ শতাংশ।

লেনদেনের পরিমাণও বেড়েছে গত সপ্তাহে। প্রতিদিন গড়ে ডিএসইতে লেনদেন হয়েছে ৭৮৫ কোটি ৭১ লাখ টাকা। আগের সপ্তাহে এর পরিমাণ ছিল ৫৫৪ কোটি ৮৭ লাখ টাকা। অর্থাৎ দৈনিক গড় লেনদেন বেড়েছে ২৩০ কোটি ৮৪ লাখ টাকা বা ৪১ দশমিক ৬০ শতাংশ।

টাকার অঙ্কে গত সপ্তাহে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ইস্টার্ণ ব্যাংকের শেয়ারে। প্রতিদিন গড়ে ব্যাংকটির ২১ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা মোট লেনদেনের ২ দশমিক ৭৯ শতাংশ।

দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে শার্প ইন্ডাস্ট্রিজের শেয়ারে- প্রতিদিন গড়ে ২০ কোটি ৮০ লাখ টাকা। আর ২০ কোটি ২৪ লাখ টাকা গড় লেনদেন নিয়ে তৃতীয় অবস্থানে ছিল স্কয়ার ফার্মাসিউটিক্যালস।

লেনদেনের শীর্ষ দশ প্রতিষ্ঠানের তালিকায় আরও রয়েছে আইপিডিসি ফাইন্যান্স, সায়হাম টেক্সটাইল, এনভয় টেক্সটাইল, ডমিনেজ স্টিল বিল্ডিং, প্যারামাউন্ট টেক্সটাইল, ওরিয়ন ইনফিউশন ও জিকিউ বলপেন।

-টিএস
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement