ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য যুদ্ধবিরতির মেয়াদ বাড়লো
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৮:২৭ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্র ও চীন চলমান বাণিজ্য যুদ্ধবিরতির মেয়াদ আরও দুই মাস বাড়াতে সম্মত হয়েছে। আগামী ১০ নভেম্বর ওই যুদ্ধবিরতি শেষ হওয়ার কথা ছিল। বড় পরিসরের একটি বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনার জন্য বাড়তি সময় পেতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

বুধবার এসব কথা বলেন বেসেন্ট। এর কয়েক ঘণ্টা আগে চীনের উপপ্রধানমন্ত্রী হে লিফেংয়ের সঙ্গে চার দিনের মধ্যে দ্বিতীয়বার বৈঠক করেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৃহস্পতিবারের বৈঠকের প্রস্তুতি হিসেবে এ আলোচনা হয়।

বেসেন্ট বলেন, দুই দেশের মধ্যে ছোট ছোট একাধিক সমঝোতার পরিবর্তে বড় একটি চুক্তি করা যায় কিনা, তা নিয়ে আলোচনা হয়েছে। দক্ষিণ কোরিয়ার বুসানে মে মাসে হওয়া সমঝোতার অধীনে দুই মাসের মেয়াদ বাড়ানোর ফলে অর্থনৈতিক বিষয়ে আরও আলোচনার সুযোগ তৈরি হবে বলেও জানান তিনি।

তবে আগামী ১০ জানুয়ারির মধ্যে বড় চুক্তি করা সম্ভব হবে কিনা, তা এখনও স্পষ্ট নয় বলে জানিয়েছেন বেসেন্ট। একই সঙ্গে বিদ্যমান চুক্তির আওতায় চীনের প্রতিশ্রুতিগুলো আরও পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের জন্য বেইজিংয়ের ওপর চাপ অব্যাহত রাখার কথা বলেন তিনি।

বেসেন্ট জানান, চীন ২ কোটি ৫০ লাখ টন সয়াবিন কেনার প্রতিশ্রুতি পূরণ করছে। তবে অন্যান্য কৃষিপণ্য কেনার ক্ষেত্রে ১৭ বিলিয়ন ডলারের প্রতিশ্রুতির তুলনায় দেশটি পিছিয়ে রয়েছে। চীনের বিরল মাটির খনিজ সরবরাহও প্রত্যাশার তুলনায় কম বলে গত সপ্তাহে জানিয়েছিল মার্কিন কর্মকর্তারা।

বৃহস্পতিবার ট্রাম্প-শির বৈঠকে ৩০ বিলিয়ন ডলারের অপ্রধান পণ্যের ওপর শুল্ক প্রত্যাহার, আর্থিক সেবা এবং কৃষিপণ্য কেনাকাটাসহ কয়েকটি বিষয়ে ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন বেসেন্ট।

টিআইএস
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement