ইরানি এয়ারলাইন্সগুলোর সংযুক্ত আরব আমিরাতগামী সব ফ্লাইট বাতিল করা হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে এসব ফ্লাইট বাতিল রয়েছে বলে জানিয়েছে ইরানি স্টুডেন্টস নিউজ এজেন্সি (আইএসএনএ)।
ইরানের বেসামরিক বিমান চলাচল সংস্থার এক মুখপাত্রের বরাতে এ তথ্য জানিয়েছে আইএসএনএ।
এদিকে তেহরান থেকে তাজিকিস্তানের রাজধানী দুশানবেগামী একটি ফ্লাইট তুর্কমেনিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ায় তেহরানে ফিরে এসেছে।
ওই মুখপাত্র জানান, তুর্কমেনিস্তান ইরানি এয়ারলাইন্সের ফ্লাইটকে দেশটির আকাশসীমা দিয়ে যাওয়ার অনুমতি দেয়নি। ফলে দুশানবেতে যেতে না পেরে ফ্লাইটটি তেহরানের ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে আসে।
তুর্কমেনিস্তান কেন ইরানি এয়ারলাইন্সকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।
এসএফ