ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
মক্কাসহ সৌদির বিভিন্ন এলাকায় জরুরি সতর্কতা
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৫২ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

সম্ভাব্য হামলার আশঙ্কায় পবিত্র মক্কা নগরীসহ সৌদি আরবের কয়েকটি এলাকায় জরুরি সতর্কতা জারি করা হয়েছে।

বৃহস্পতিবার সৌদি সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ এ সতর্কতা জারি করে। দেশটির ন্যাশনাল আর্লি ওয়ার্নিং প্ল্যাটফর্মের মাধ্যমে মক্কায় বাসিন্দাদের সম্ভাব্য বিপদের বিষয়ে সতর্ক করা হয়।

মক্কার পাশাপাশি লোহিত সাগর উপকূলের ইয়ানবু গভর্নরেট এবং তায়েফ, জেদ্দা ও তাবুক অঞ্চলেও সতর্কবার্তা পাঠানো হয়। তবে সতর্কতা জারির কয়েক মিনিটের মধ্যেই তা প্রত্যাহার করা হয়।

সৌদি কর্তৃপক্ষের দাবি, সাম্প্রতিক সময়ে ইয়েমেনের হুথিদের পক্ষ থেকে দেশটির বিভিন্ন এলাকায় হামলার চেষ্টা করা হয়েছে। গত সপ্তাহে সৌদি আরব অভিযোগ করে, হুথিরা মক্কা লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টা চালিয়েছিল। সৌদি বাহিনী ড্রোনটি ভূপাতিত করার দাবি করলেও হুথিরা এ অভিযোগ অস্বীকার করেছে।

এর কয়েক দিনের মধ্যে রিয়াদসহ সৌদি আরবের বিভিন্ন এলাকায় হুথিদের হামলার আশঙ্কা দেখা দেয়। এতে দেশটির নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

২০১৫ সাল থেকে ইয়েমেনে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট অভিযান পরিচালনা করছে। ২০২২ সালের যুদ্ধবিরতির পর কয়েক বছর তুলনামূলকভাবে সংঘাত কম থাকলেও সাম্প্রতিক সময়ে হামলা ও পাল্টা হামলা আবারও বেড়েছে।

হুথিদের সঙ্গে সংঘাতের প্রভাব লোহিত সাগর ও বাব আল-মান্দাব প্রণালির নিরাপত্তা পরিস্থিতিতেও পড়ছে। গুরুত্বপূর্ণ এই নৌপথে অস্থিরতা তৈরি হলে আঞ্চলিক বাণিজ্য ও জ্বালানি পরিবহনে এর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

সূত্র: এএফপি

এসএস
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement