ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
তিন দিন ধরে নিখোঁজ ষষ্ঠ শ্রেণির দুই কিশোর
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৪১ এএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

লক্ষ্মীপুরের রায়পুরে আরাফাত সায়েম ও ইকরামুল হাসান মিনহাজ নামের দুই শিক্ষার্থী তিন দিন ধরে নিখোঁজ রয়েছে। রবিবার (২০ সেপ্টেম্বর) সকালে স্কুলে ও মাদ্রাসায় যাওয়ার পথে তারা দুজন নিখোঁজ হয়। 

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত ১০টায় নিখোঁজের বিষয়টি নিশ্চিত করেন তাদের অভিভাবক প্রবাসী এমরান হোসেন ও ব্যবসায়ী জাকির হোসেনসহ স্বজনরা। 

নিখোঁজ আরাফাত সায়েম (১৪) কেরোয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইয়াকুব আলী হাজী বাড়ির ব্যবসায়ী জাকির হোসেনের ছেলে। সে রায়পুর এল এম পাইলট উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির একজন শিক্ষার্থী। 

নিখোঁজ মো. ইকরামুল হাসান মিনহাজ (১৪) চরপাতা ইউনিয়নের গাজিনগর এলাকার প্রবাসী এমরান হোসেন ও গৃহীনী ফাহিমা আক্তারের একমাত্র ছেলে। সে রায়পুর আলিয়া কামিল মাদ্রসার ষষ্ঠ শ্রেণির ছাত্র।

এদিকে, নিখোঁজ দুই ছাত্রের অভিভাবক ও তাদের স্বজনরা তাদের সন্ধান চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেরই সহযোগিতা চেয়েছেন। এতে তারা লেখেন, রবিবার সকাল ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী মিনহাজ ও সায়েম স্কুল ও মাদ্রাসায় যাওয়ার পথে নিখোঁজ হয়। 

নিখোঁজ শিশু সায়েমের পিতা জাকির হোসেন ও মিনহাজের পিতা এমরান হোসেন বলেন, রবিবার সকালে শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়ার জন্য তারা বাড়ি থেকে বের হয়েছে। এরপর সারাদিন আর বাড়ি ফেরেনি। আমরা সব আত্মীয় স্বজনদের বাসায় খোঁজাখুঁজি করেছি। কিন্তু কোথাও তাদের পাইনি। পরে সোমবার (২১ সেপ্টেম্ব) রাতে থানায় পৃথক সাধারণ ডায়েরি (জিডি) করেছি। আমরা সবার কাছে সহযোগিতা চাইছি। তাদের সন্ধান পেলে আমাদের জানানোর অনুরোধ জানাচ্ছি।

রায়পুর থানার ওসি নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, সায়েম ও মিনহাজ নামে দুই শিক্ষার্থীর নিখোঁজে ডায়েরি পেয়েছি। আমরা বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছি। পুলিশ তাদের উদ্ধারের চেষ্টা করছে। 

Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement