ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে শিক্ষক নিহত
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৫৬ এএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

কুমিল্লার হোমনায় মোবাইল ফোন চার্জ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মো. নাজমুল ইসলাম (২৩) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন।

বুধবার ভোরে উপজেলার ঘাড়মোড়া ইউনিয়নের মনিপুর গ্রামে নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে মোবাইল ফোন চার্জে দেওয়ার সময় নাজমুল বিদ্যুতায়িত হন। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

নাজমুল মনিপুর আদর্শ প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষক ছিলেন। তিনি ওই গ্রামের প্রয়াত নজরুল ইসলামের ছেলে। প্রায় দেড় মাস আগে তার বাবা মারা যান।

ঘাড়মোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান মোল্লা নাজমুলের বিদ্যুতায়িত হয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মোঃ কামাল হোসেন /এফএস 

Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement