
সংগৃহীত ছবি
রংপুরে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, গোপনে ভিডিও ধারণ এবং চাঁদা দাবির অভিযোগে সালমান (২০) ও স্বপ্ন (২১) নামের দুই তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, গত ২ সেপ্টেম্বর পূর্বপরিচিত ওই ছাত্রীকে ফাঁকা বাড়িতে এনে ধর্ষণের চেষ্টা চালানো হয়। ব্যর্থ হয়ে সালমান ভিডিও ধারণ করে এবং তা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ব্ল্যাকমেইল ও টাকা দাবি করতে থাকে।
ভুক্তভোগীর বাবার মামলায় গতকাল কোতোয়ালি থানা পুলিশ সেনপাড়া ও কামারপাড়া থেকে অভিযুক্তদের গ্রেপ্তার করে। আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন।
এফএস