নীলফামারীর জলঢাকায় মকবুল হোসেন হত্যার বিচার, হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তি এবং ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন, সমাবেশ ও সড়ক অবরোধ করেছেন এলাকাবাসী।
মঙ্গলবার বিকেলে এলাকাবাসীর উদ্যোগে শহরের ট্রাফিক মোড়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ট্রাফিক মোড়ে এসে মানববন্ধন ও সমাবেশে মিলিত হয়।
সমাবেশে এলাকাবাসীর পক্ষে বক্তব্য দেন মোহামাইনুর রহমান সানা, মোশাররফ হোসেন ও মকবুল আলমসহ অনেকে।
বক্তারা বলেন, উপজেলার বালাগ্রাম ইউনিয়নের পূর্ব বালাগ্রামের ৯ নম্বর ওয়ার্ডের শ্যামপুর এলাকার বাসিন্দা কলা ব্যবসায়ী মকবুল হোসেন হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। একই সঙ্গে নিরপরাধ ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের করা ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবি জানান তারা।
পরে জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম ঘটনাস্থলে উপস্থিত হয়ে আসামিদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দেন। তাঁর আশ্বাসের পর বিক্ষোভকারীরা মকবুলের মরদেহ নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।
এমএইচএস/ এফএস