ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
অবজারভার পরিবারের স্বাস্থ্যসেবায় ইনসাফ বারাকাহ কিডনি হাসপাতাল
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৫৫ পিএম
X
Advertisement

দ্য ডেইলি অবজারভার পরিবারকে স্বাস্থ্যসেবা দেবে ইনসাফ বারাকাহ কিডনি এন্ড জেনারেল হাসপাতাল। এ জন্য দ্য ডেইলি অবজারভারের উদ্যোগে চুক্তি স্বাক্ষর, মেডিকেল ক্যাম্প ও কর্পোরেট ডিসকাউন্ট কার্ড বিতরণের আয়োজন করা হয়েছে।

আগামী সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে উভয় পক্ষের মধ্যে এ-সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হবে। এ ছাড়া ওই দিন বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দ্য ডেইলি অবজারভার কার্যালয়ে একটি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হবে।

ক্যাম্পে দ্য ডেইলি অবজারভারের কর্মকর্তা-কর্মচারী এবং গণমাধ্যমকর্মীদের পরিবারের সদস্যরা বিনামূল্যে চিকিৎসকের পরামর্শ, রক্তচাপ ও সিরাম ক্রিয়েটিনিন (কিডনি) পরীক্ষা করাতে পারবেন। পাশাপাশি মাত্র ৫০ টাকায় কর্পোরেট ডিসকাউন্ট কার্ড গ্রহণের সুযোগও থাকবে।

মেডিকেল ক্যাম্পে করা পরীক্ষার রিপোর্ট আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৬, বুধবার দুপুর ১২টায় দ্য ডেইলি অবজারভার কার্যালয় থেকে সংগ্রহ করা যাবে। রিপোর্ট সরবরাহের পরবর্তী তিন দিনের মধ্যে ইনসাফ বারাকাহ কিডনি এন্ড জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে বিকেল ৪টা থেকে ৫টার মধ্যে বিনামূল্যে চিকিৎসকের পরামর্শ নেওয়া যাবে।

সবার জন্য মানসম্মত ও সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ইনসাফ বারাকাহ কিডনি এন্ড জেনারেল হাসপাতালের কর্পোরেট স্বাস্থ্যসেবা ও জনসচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন হাসপাতাল সংশ্লিষ্টরা।
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement