ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ইমরানের তিন বোনই আটক, ২৭ সেপ্টেম্বরের পিটিআই বিক্ষোভের আগে ধরপাকড়
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ২:০৪ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের তিন বোন আলিমা খান, উজমা খান ও নোরিন নিয়াজিকে  আটক হয়েছেন। ২৭ সেপ্টেম্বর ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ঘোষিত বিক্ষোভের আগে তাঁদের আটক করা হলো।

রোববার আলিমা খানকে লাহোরের বাসা থেকে আটক করা হয়। পরদিন উজমা ও নোরিনকেও আটক করে কর্তৃপক্ষ। তিন বোনকেই পাকিস্তান মেইনটেন্যান্স অব পাবলিক অর্ডার (এমপিও) আইনে ৩০ দিনের জন্য আটক রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তাঁদের লাহোরের কোট লাখপত কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

লাহোরের প্রশাসনের আদেশে বলা হয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাঁদের জনসমক্ষে উপস্থিতি জনশৃঙ্খলার জন্য ঝুঁকি তৈরি করতে পারে। উজমা ও নোরিনের বিরুদ্ধে ২০২৪ সালের ৯ মে-র সহিংস বিক্ষোভে পিটিআই কর্মীদের উসকানি দেওয়ার অভিযোগও উল্লেখ করা হয়েছে। তবে তাঁদের বিরুদ্ধে এসব অভিযোগ আদালতে প্রমাণিত হয়েছে। এমন তথ্য প্রতিবেদনে নেই।

পিটিআই তিন বোনের আটকাদেশের প্রতিবাদ জানিয়েছে। দলটির নেতারা এটিকে রাজনৈতিক দমন হিসেবে বর্ণনা করেছেন। অন্যদিকে প্রশাসনের বক্তব্য, ২৭ সেপ্টেম্বরের কর্মসূচির আগে জনশৃঙ্খলা বজায় রাখতেই আটকাদেশ দেওয়া হয়েছে।

ইমরানের বোনদের আটকের ঘটনা নতুন নয়। ২০২৪ সালের অক্টোবরে ইসলামাবাদে পিটিআইয়ের বিক্ষোভের সময় আলিমা ও উজমা আটক হন। ২০২৫ সালের এপ্রিলেও রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারের বাইরে পিটিআইয়ের কর্মসূচি থেকে আলিমা, নোরিন ও উজমাকে আটক করা হয়েছিল। একই বছরের নভেম্বরে আদিয়ালা কারাগারের কাছে ইমরানের সঙ্গে সাক্ষাতের দাবিতে অবস্থান কর্মসূচি থেকেও তিন বোনকে আটক করে পুলিশ। এসব ঘটনায় পরবর্তী সময়ে তাঁদের মুক্তি দেওয়া হয়।

ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে রয়েছেন এবং বিভিন্ন মামলায় তাঁর বিরুদ্ধে সাজা ও আইনি কার্যক্রম চলছে। তাঁকে মুক্তির দাবিতে পিটিআইয়ের নতুন কর্মসূচির আগে তাঁর তিন বোনের একসঙ্গে আটক হওয়ার ঘটনা পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

 এফএস 
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement