সৌদি আরবের মক্কার পবিত্র মসজিদুল হারামের মুয়াজ্জিন শেখ ইব্রাহিম আল-মাদানি মারা গেছেন।
মৃত্যুর কয়েক ঘণ্টা আগে সোমবার ফজরের প্রথম আজান দেন শেখ ইব্রাহিম। এটিই মসজিদুল হারামে তার শেষ আজান বলে জানা গেছে। হারামাইন-সংশ্লিষ্ট সূত্রে তার শেষ আজানের ভিডিও প্রকাশ করা হয়েছে।
সোমবার আসরের নামাজের পর মসজিদুল হারামে তার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরে মক্কার আল-মা‘লা কবরস্থানে তাকে দাফন করা হবে।
১৯৭৬ সালে মদিনায় জন্ম নেওয়া শেখ ইব্রাহিম ছোটবেলা থেকেই ধর্মীয় পরিবেশে বেড়ে ওঠেন। কুরআন বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণের পাশাপাশি মাত্র ১৫ বছর বয়সে মদিনার একটি স্থানীয় মসজিদে মুয়াজ্জিন হিসেবে আজান দেওয়া শুরু করেন।
২০০৭–০৮ সালে তিনি নিয়মিত আজান দেওয়ার দায়িত্বে ফেরেন। পরে ২০১৭–১৮ সালে আনুষ্ঠানিকভাবে মসজিদুল হারামের মুয়াজ্জিন হিসেবে নিয়োগ পান। মদিনার ঐতিহ্যবাহী আজানের ধরন ও মক্কার আজানের স্বাতন্ত্র্য । দুই ধারার সঙ্গেই তিনি পরিচিত ছিলেন।
এফএস