ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
সুমুদ ফ্লোটিলার চার কর্মীর মুক্তির দাবিতে বিক্ষোভ
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ১:০৬ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

গাজামুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার চার কর্মীর মুক্তির দাবিতে তিউনিসিয়ার রাজধানী তিউনিসে শনিবার বিক্ষোভ হয়েছে। আটক চার কর্মীর ক্ষুধা ধর্মঘট এবং তাঁদের একজনের শারীরিক অবস্থার অবনতিতে উদ্বেগ বাড়ছে।

তিউনিসিয়ান ন্যাশনাল জার্নালিস্টস ইউনিয়নের কার্যালয় থেকে হাবিব বুরগুইবা অ্যাভিনিউ পর্যন্ত মিছিল করেন বিক্ষোভকারীরা। তাঁদের হাতে ছিল তিউনিসিয়া ও ফিলিস্তিনের পতাকা এবং আটক কর্মীদের ছবি। তাঁরা চারজনের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি জানান।

আটক চারজন হলেন ওয়ায়েল নাওয়ার, ঘাসেন হেনচিরি, ঘাসেন বুগদিরি ও নাবিল চান্নুফি। অর্থসংক্রান্ত অনিয়মের অভিযোগে মার্চ থেকে তাঁরা হেফাজতে রয়েছেন। সম্প্রতি আদালত তাঁদের প্রাক্-বিচার আটকাদেশ আরও চার মাস বাড়িয়েছেন। তবে চার কর্মী ও তাঁদের আইনজীবীরা অভিযোগ অস্বীকার করেছেন।

নাওয়ার ১৬ আগস্ট অনির্দিষ্টকালের ক্ষুধা ধর্মঘট শুরু করেন। অন্য তিনজন ৯ সেপ্টেম্বর এতে যোগ দেন। সমর্থকদের দাবি, নাওয়ারের ২০ কেজির বেশি ওজন কমেছে এবং তাঁর বারবার অজ্ঞান হওয়া ও শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দিয়েছে।

চার কর্মীই গাজায় মানবিক সহায়তা পৌঁছে দেওয়া ও ইসরায়েলি অবরোধের প্রতিবাদে কাজ করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার সঙ্গে যুক্ত। তাঁদের সমর্থকেরা মামলাটিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করলেও তিউনিসিয়ার সরকার তা প্রত্যাখ্যান করেছে।

  এফএস 
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement