দিনাজপুরের বিরলে ট্রেনে কাটা পড়ে মো. জামাল (৫৪) নামে এক শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তির মৃত্যু হয়েছে।
শুক্রবার সকালে উপজেলার ধামইর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জামাল একই এলাকার কছির মোহাম্মদের ছেলে। তিনি পেশায় দিনমজুর ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে পঞ্চগড় থেকে রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি ধামইর এলাকা অতিক্রম করার সময় রেললাইনে বসে থাকা জামাল ট্রেনে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য আব্দুল মালেক জানান, জামাল শ্রবণপ্রতিবন্ধী ছিলেন।
মরদেহ উদ্ধারের পর আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে ।
আতিউর রহমান/ এফএস