লক্ষ্মীপুরে মৎস্য উৎপাদন বৃদ্ধি ও উন্মুক্ত জলাশয়ে দেশীয় মাছের প্রাপ্যতা বাড়াতে পোনামাছ অবমুক্ত করা হয়েছে।
২০২৬-২৭ অর্থবছরে মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়, লক্ষ্মীপুরের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির আওতায় প্রাতিষ্ঠানিক জলাশয়, অভ্যন্তরীণ জলাভূমি এবং নদী, খাল ও বিলের উন্মুক্ত জলাশয়ে বিভিন্ন প্রজাতির পোনামাছ অবমুক্ত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান, জেলা পুলিশ সুপার মো. আবু তারেক, জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাহিদ উজ-জামান খান, জেলা মৎস্য কর্মকর্তা জসিম উদ্দিন, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক হাছিবুর রহমান, বাফুফের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী প্রমুখ।
আরএইচ/আরএন