ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ফকিরহাটে বাসের ধাক্কায় বাবা নিহত, ছেলেসহ আহত ২
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ৫:১৪ পিএম
X
Advertisement

বাগেরহাটের ফকিরহাটে গরু নিয়ে ভ্যানে করে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় মো. জাহিদুল ইসলাম খলিল (৪৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর ছেলে নাহিদ হাসান (২০) ও ভ্যানচালক গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে খুলনা-মোংলা মহাসড়কের উপজেলার লখপুরের খাজুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাহিদুল ইসলাম খলিল খুলনার লবণচরার মোক্তার হোসেন সড়ক এলাকার ছামাদ আকনের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকালে জাহিদুল ইসলাম খলিল ও তাঁর ছেলে ফকিরহাটের বেতাগা পশুরহাট থেকে একটি গরু কিনে ভ্যানে করে খুলনার দিকে যাচ্ছিলেন। খাজুরা এলাকায় পৌঁছালে খুলনাগামী সোহাগ পরিবহনের একটি বাস ভ্যানটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ভ্যান থেকে ছিটকে পড়ে জাহিদুল ইসলাম খলিল ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত নাহিদ হাসান ও ভ্যানচালককে উদ্ধার করে প্রথমে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তাঁদের মধ্যে নাহিদ হাসানের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ। তবে দুর্ঘটনায় ভ্যানে থাকা গরুটি অক্ষত রয়েছে।

স্থানীয় জাহিদ মিয়া বলেন, দুর্ঘটনার খবর পেয়ে তিনি মাহিন্দ্র নিয়ে ঘটনাস্থলে যান এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সৈয়দা রেহেনা আক্তার বলেন, সড়ক দুর্ঘটনায় ওই ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায় এক হৃদয়স্পর্শী দৃশ্য। নিহতের অপর ছেলে বাবার মরদেহ জড়িয়ে ধরে কান্না করছেন। অন্যদিকে গুরুতর আহত নাহিদ হাসানকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে তাঁর অস্ত্রোপচার চলছে এবং দ্রুত রক্তের প্রয়োজন দেখা দেওয়ায় স্বজনরা ছোটাছুটি করছেন।

কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহজাহান বলেন, মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও সহকারী পালিয়ে যাওয়ায় তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এএ/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement